আপডেট :

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

ছবিঃ এলএ বাংলা টাইমস

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ার বর্ডারসহ আশেপাশের দুই মাইল এলাকাজুড়ে রবিবার (৯ আগস্ট) সকালে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 
এলেঘানি কাউন্টি থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পটির কম্পন সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়া ছাড়াও জর্জিয়া এবং ৩০০ মাইল দূরবর্তী আটলান্টাতেও মৃদু ছড়িয়ে যায়।


তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকটি বিল্ডিং এ ফাটল ধরেছে ও শহরের বাসিন্দাদের আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

স্পার্টার মেয়র ওয়েস ব্রিনেগার ভূমিকম্পের কম্পনে ঘুম থেকে জেগে উঠেন। পরবর্তীতে প্রতিক্রিয়ায় তিনি জানান, আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হলো আমার বিছানার নিচ থেকে একটি প্রবল ঢেউ ভেসে আসছে। আমি সারাজীবন এখানে থেকেও এমন অভিজ্ঞতার সম্মুখীন হইনি কখনো। 

সিটি কাউন্সিলম্যান কোল এডওয়ার্ডও ভূমিকম্প টের পেয়ে দ্রুত জেগে উঠেন। তিনি প্রতিক্রিয়ায় বলেন, আমার বাড়িতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বেশকিছু আসবাব ও ছবি দেয়াল থেকে খসে পরেছে। 

নর্থ ক্যারোলিনা জিওলজিক্যাল সার্ভে সূত্র জানিয়েছে, অঞ্চলটিতে ১৯২৬ সালের পর এটিই সর্বোচ্চ মাত্রার ভূমিকম্পের ঘটনা। 

এলএবাংলাটাইমস/ওএম









শেয়ার করুন

পাঠকের মতামত