আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কমলা হ্যারিসকে জো বাইডেনের রানিংমেট ঘোষণা

কমলা হ্যারিসকে জো বাইডেনের রানিংমেট ঘোষণা

এলএ বাংলা টাইমস

ক্যালিফোর্নিয়া সিনেটর কমলা দেবী হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে রানিংমেট করার ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।


এই ঘোষণার মাধ্যমে কমলা হ্যারিস প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসাবে এই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্যে মনোনীত হলেন।

ভারতীয়-জ্যামাইকান বংশোদ্ভূত ৫৫ বছর বয়সী হ্যারিস ক্যালিফোর্নিয়া থেকে ২০১৭ সালে প্রথমবার সিনেটর নির্বাচিত হন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিনি বাইডেনের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে রানিংমেট হিসেবে বিবেচনায় প্রথম কাতারে ছিলেন তিনি।

জো বাইডেন কমলা হ্যারিসকে “সাধারণ মানুষদের পক্ষের একজন অকুতোভয় সৈনিক এবং দেশের অন্যতম সেরা  পাবলিক সার্ভেন্ট” বলে বর্ননা করেছেন। 

ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল হ্যারসি যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে সংহতি রেখে পুলিশের পুনর্গঠনের দাবি জানিয়ে আসছেন। 

আগামী ৭ অক্টোবর ইউটাহ অঙ্গরাজ্যের সল্ট লেক সিটিতে হ্যারিসের সঙ্গে ডোলান্ড ট্রাম্পের রানিং মেট ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের বিতর্ক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

এর আগে মাত্র দু’জন নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে রানিংমেট হবার জন্য মনোনীত হয়েছিলেন। একজন ২০০৮ সালে রিপাবলিকান পার্টির সারাহ পলিন ও ১৯৮৪ সালে ডেমোক্র্যাটিক পার্টির জেরাল্ডাইন ফেরারো।





 
এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত