আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কামালা হ্যারিসকে ট্রাম্পের কটাক্ষ

কামালা হ্যারিসকে ট্রাম্পের কটাক্ষ

এলএ বাংলা টাইমস

গতকাল  মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সিনেটর কামালা হ্যারিসের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। মার্কিন রাজনীতির ইতিহাসে কামালাই প্রথম কৃষ্ণাঙ্গ ও এশীয় বংশোদ্ভুত নারী যিনি ভাইস প্রেসিডেক্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত হলেন। তবে কামালার এই মনোনয়নে ইতোমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প কটাক্ষ করেছেন কামালাকে। 


জো বাইডেনের রানিংমেট হিসেবে কামালার নাম ঘোষণার কিছুক্ষণ পরেই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, কামালা বাইডেনকে বর্ণবাদী বলেছিলেন (প্রকৃতপক্ষে কামালা তা বলেননি) এবং বাইডেনের প্রশাসনে কামালা তার চরম উদারপন্থী নীতির কারণে 'পয়ঃনিষ্কাশনের পাইপে' পরিণত হবেন। 

কামালার উচ্চমাত্রায় ট্যাক্স ও সামরিক বাজেট কমানোর দাবির সমালোচনা করেন ট্রাম্প।

এছাড়া ২০১৮ সালে সুপ্রিম কোর্টে সেনেট কনফারমেশন হিয়ারিং-এর সময় ব্রেট কাভানফের বিরুদ্ধে ওঠা যৌন অশালীনতার অভিযোগের সময় আদালতে কামালার প্রশ্ন করার জন্য তাকে একহাত নেন ট্রাম্প। কাভানফের প্রতি কামালার ব্যবহার ‘নোংরা’ ছিল বলে অভিযোগ করেন ট্রাম্প। 

এছাড়া ডেমোক্র্যাট পার্টির প্রাইমারি নির্বাচনে “অন্য অনেকেই তার চেয়ে ভাল করেছিল” বলে ট্রাম্প কটাক্ষ করেন কামালাকে। “প্রাইমারিতে সে খুবই বাজে করেছিল”, বলেন ট্রাম্প। 

এক সময় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়েও সামিল হয়েছিলেন কামালা। বাইডেনের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সিনেটে সরবও হয়েছিলেন হ্যারিস। কিন্তু নির্বাচনের আগেই সেই হ্যারিসকেই তার রানিংমেট হিসেবে মনোনীত করে সকলকে চমকে দিয়েছেন বাইডেন। 






এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত