আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আগামী সেপ্টেম্বরের মধ্যে সমগ্র যুক্তরাষ্ট্রে বৈধ হতে পারে গাঁজা

আগামী সেপ্টেম্বরের মধ্যে সমগ্র যুক্তরাষ্ট্রে বৈধ হতে পারে গাঁজা

এলএ বাংলা টাইমস

আগামী সেপ্টেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে গাঁজা বৈধ করার ব্যাপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বৈধ করার পক্ষে বেশি ভোট পেলে সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই বৈধ হয়ে যেতে পারে গাঁজা।


বর্তমানে যুক্তরাষ্ট্রের এগারটি অঙ্গরাজ্যে গাঁজা বৈধ। আগামী মাসে প্রত্যেক অঙ্গরাজ্য থেকেই গাঁজা গ্রহণের নীতি ও বৈধতার ব্যাপারে ভোট দেয়া হবে।  

যদি বেশির ভাগ ভোট গাঁজা বৈধের পক্ষে পড়ে তাহলে ‘মারিজুয়ানা অপরচুনিটি রিইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপাঞ্জমেন্ট অ্যাক্ট’ (যা মোর অ্যাক্ট নামেও পরিচিত) এর মাধ্যমে অবৈধ দ্রব্যের তালিকা থেকে গাঁজাকে বাদ দেয়া হবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ইতিহাসে গাঁজাকে বৈধ ঘোষণা করার ব্যাপারে এই প্রথম কোনো ভোটাভুটির ঘটনা ঘটতে যাচ্ছে। 

এর ফলে আরও যে ব্যাপারগুলো ঘটবে তা হলো, যেসব ব্যক্তিদের বিরুদ্ধে গাঁজা সংক্রান্ত কারণে মামলা হয়েছে তাদের ওপর থেকে ধীরে ধীরে মামলাগুলো প্রত্যাহার করে নেয়া হবে মোর অ্যাক্টের মাধ্যমে। এর ফলে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক জনগোষ্ঠীর এক বিশাল অংশ মামলা ও জেল থেকে রেহাই পাবে। শুধুমাত্র ২০০১ থেকে ২০১০ পর্যন্তই আশি লক্ষেরও বেশি মানুষ গাঁজা সংক্রান্ত মামলায় কারাগারে গিয়েছেন। 

এছাড়াও যুক্তরাষ্ট্রের ‘ওয়ার অন ড্রাগস’ কার্যক্রমের আওতায় গাঁজা সংক্রান্ত কারণে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতাও করা হবে। 

তবে হাউস অব রিপ্রেজেন্টেটিভে গাঁজা বৈধ হবার পক্ষেই যে অধিকাংশ ভোট পড়বে তা নিশ্চয়তা দিয়ে বলা যাচ্ছে না। এর কারণ সিনেটে রিপাবলিকানরাই সংখ্যাগরিষ্ঠ এবং রিপাবলিকানদের একটি বড় অংশই গাঁজা বৈধকরণের বিরুদ্ধে। তাই হাউসে ভোট গ্রহণ শেষ হবার আগ পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। 








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত