আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

        মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এক সপ্তাহ পর জ্ঞান ফিরেছে ক্রিস্টা পাইকের

        ট্রাম্প রাশিয়ায় প্লেগ গবেষণাগারের কর্মীর মৃত্যু নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

সুপ্রিম কোর্টের নতুন বিচারকের নাম ঘোষণা করলেন ট্রাম্প

সুপ্রিম কোর্টের নতুন বিচারকের নাম ঘোষণা করলেন ট্রাম্প

অ্যামি কোনি ব্যারেট

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে অ্যামি কোনি ব্যারেটকে মনোনীত করে প্রয়াত বিচারক রুথ বেডার গিন্সবার্গের স্থল পূরণ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প।

শনিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টে তার মতো অন্যতম এক মেধাবী বিচারককে মনোনয়ন দিতে পেরে, আমি গর্বিত বোধ করছি। তিনি অতুলনীয় কৃতিত্ব, দুর্দান্ত বুদ্ধিমত্তা, শুদ্ধ বিশ্বাসযোগ্যতা এবং সংবিধানের প্রতি নিরপেক্ষ আনুগত্যের একজন নারী- বিচারক অ্যামি কোনি বেরেট। 

প্রেসিডেন্ট ট্রাম্প তার মনোনয়নকে তরান্বিত করার আবেদন জানিয়ে আরও বলেন, আইনপ্রণেতা এবং সংবাদ মাধ্যম তাকে যেন, ব্যক্তিগত ও দলীয় কটাক্ষ করা থেকে বিরত থাকে।

কোনি ব্যারেট তার সংক্ষিপ্ত ভাষণে প্রয়াত বিচারক গিন্সবার্গের অবদানের কথা স্মরণ করেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের ৩৮দিন আগে তাঁর মনোনয়ন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আরো রক্ষণশীল একটি কোর্টের সুবিধা দেবে।

বর্তমানে মার্কিন সিনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা। এদের মধ্যে মাত্র দুই রিপাবলিকান সিনেটর নির্বাচনের আগে বিচারপতি নিয়োগের বিরুদ্ধে মত দিয়েছেন। ফলে ৩ নভেম্বরের আগে বেরেটের নিয়োগ নিশ্চিত করতে ক্ষমতাসীনদের সামনে খুব একটা বাধা থাকার কথা নয়। তার নিয়োগের পর সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতির মধ্যে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা ৬-৩ ব্যবধানে পৌঁছাবে।








এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত