আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

একাধিক নারীকে যৌন হেনস্থা করেছেন ক্যুমো: অ্যাটর্নি জেনারেল

একাধিক নারীকে যৌন হেনস্থা করেছেন ক্যুমো: অ্যাটর্নি জেনারেল

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের একাধিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল।

এর আগে অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে সাবেক ও বর্তমান সহকর্মীসহ আরো বেশ কয়েকজন যৌন হয়রানির অভিযোগ তোলেন। গত কয়েক মাসে একাধিক নারী ক্যুমোর বিরুদ্ধে মুখ খোলেন।

অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মঙ্গলবার (০৩ আগস্ট) জানান, নিউ ইয়র্কের ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো একাধিক নারীকে যৌন হেনস্থা করেন বলে তদন্তে উঠে এসেছে৷

অ্যাটর্নি জেনারেল জানান, অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে 'ইঙ্গিতপূর্ণ স্পর্শ' ও 'যৌন উত্তেজক কথার' প্রমান পাওয়া গেছে। তিনি সহকর্মী নারীদের কাজের ক্ষেত্র অসহনীয় করে তুলেন বলেন অভিযোগ উঠেছে৷

লেটিশিয়া জেমস জানান, ক্যুমোর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করতে ১৭৯ জন মানুষের সাথে কথা বলা হয়েছে। সেই সাথে ৭৪ হাজার আলামত যাচাই-বাছাই করা হয়েছে৷

অ্যান্ড্রু ক্যুমো বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন৷ ফেব্রুয়ারিতে তিনি বলেন, হয়তো কারো ক্ষেত্রে তিনি একান্তই ব্যক্তিগত সম্পর্ক মনে করে কিছুটা ঘনিষ্ঠ হয়েছেন। রাজনৈতিকভাবে হেয় করতে এগুলো বর্তমানে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত