আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এজিএম ও নির্বাচন ১১ ডিসেম্বর

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এজিএম ও নির্বাচন ১১ ডিসেম্বর

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাব "নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব" এর ২০২০-২০২১ মেয়াদের কার্যকরী কমিটির শেষ সভা সংগঠনের সভাপতি ডাক্তার ওয়াজেদ এ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের পরিচালনায়  নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত ৭ই ডিসেম্বর ২০২১ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের কার্যকরী কমিটির ঐ সভায় ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ সাপেক্ষে ভোটার তালিকা হালনাগাদ,ক্লাবের সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের  রিপোর্ট এবং অনুষ্ঠিতব্য ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সরকার,কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রশীদ আহমদ, কার্যকরী  সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সালাহউদ্দিন আহমেদ  ও সদস্য এসএম সোলায়মান।

এছাড়াও ক্লাব সদস্যদের মধ্যকার সৌহার্দ-সম্প্রীতি আরো জোরদারের পাশাপাশি পেশাগত মর্যাদা বৃদ্ধির মাধ্যমে কমিউনিটি সেবা বৃদ্ধির উপরও গুরুত্বারোপ এবং ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন সফল করতে সকল সদস্যদের সার্বিক সহযোহিতা কামনা করা হয়।

উল্লেখ্য যে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এজিএম ও নির্বাচন আগামী ১১ই ডিসেম্বর শনিবার সকাল ১১টায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।এবারের নির্বাচন পরিচালনার জন্য


তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।কমিশনাররা যথাক্রমে ১. মনজুর আহমেদ ২. আনোয়ার হোসাইন মঞ্জু ৩. হাবীব রহমান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত