আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

নিউ ইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ, ‘হামলাকারী বাংলাদেশি’!

নিউ ইয়র্কে বাস টার্মিনালে বিস্ফোরণ, ‘হামলাকারী বাংলাদেশি’!

নিউইয়র্ক নগরের ম্যানহাটনের একটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটেছে। পোর্ট অথোরিটি বাস টার্মিনালে এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বাংলাদেশি বলে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে।

দ্য নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটনে হামলাকারী সন্দেহে আটক ব্যক্তি বাংলাদেশি। তিনি ব্রুকলিনের বাসিন্দা। ২৭ বছর বয়সী ওই ব্যক্তি ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে এ হামলা চালিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে ঘটা এ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ। পুলিশের তথ্যমতে, এইটথ অ্যাভিনিউ ও ৪২ স্ট্রিটের কাছে বিস্ফোরণটি ঘটে। এর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে এ, সি এবং ই সাবওয়ে লাইন ফাঁকা করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ ও ন্যাশনাল গার্ডের কর্মীদের মধ্যে উৎকণ্ঠার সৃষ্টি হয়। বাস টার্মিনাল ও সংলগ্ন সাবওয়ে স্টেশনে অবস্থানরত যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করেন। ঘটনাস্থলে এরই মধ্যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে এনবিসি নিউইয়র্কের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন ধরনের তার ও ডিভাইস জব্দ করা হয়েছে।

এনবিসির তথ্যমতে, এফবিআইয়ের সন্ত্রাসবাদ সম্পর্কিত যৌথ টাস্কফোর্স ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। আর বিস্ফোরণের এ ঘটনা সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে নিজের টুইটার পোস্টে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স।

পোর্ট অথোরিটি বাস টার্মিনাল থেকে প্রতিদিন নিউইয়র্ক থেকে নিউজার্সি পর্যন্ত বিভিন্ন বাস যাত্রী পরিবহন করে। এ ছাড়া গ্রেহাউন্ড ও পিটারপ্যানের মতো দূরবর্তী স্থানগুলোয় যাত্রী পরিবহনকারী বাসগুলোও এখান থেকেই ছেড়ে যায়। গড়ে প্রতি দিন এই বাস টার্মিনাল দিয়ে আড়াই লাখ যাত্রী যাতায়াত করেন।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত