আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

নিউ আমেরিকান ইয়্যূথ ফোরামের বার্ষিক ডিনার পার্টি অনুষ্ঠিত

নিউ আমেরিকান ইয়্যূথ ফোরামের বার্ষিক ডিনার পার্টি অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নিউ আমেরিকান ইয়্যূথ ফোরাম, সপ্তম বার্ষিক ডিনার পার্টি। গত শনিবার (৬ জানুয়ারী) সন্ধ্যায় জ্যামাইকার তাজমহল পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতায় ছিলো নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব ও নিউ আমেরিকান ওমেন্স ফোরাম। অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকদের মুখে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির প্রশংসার পাশাপাশি সম্ভানার কথাও উঠে আসে। বক্তারা বলেন, আজ থেকে ৩০/৩৫ বছর আগে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্র্যাট মোর্শেদ আলম যে বীজ বপন করে পথ দেখিয়েছেন, সেই পথেই বাংলাদেশী কমিউনিটি অনেক দূর এগিয়ে গেছে। সময় আসছে সিটি প্রশাসনে বাংলাদেশী মুখ নির্বাচিত হওয়ার। এই লক্ষ্যে এখন থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল বাংলাদেশী-আমেরিকানকে ভোটার হতে হবে।

এই ডিনার অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়, প্ল্যাক প্রদান, সঙ্গীত, নৃত্য ও ডিনার। ইউএস কংগ্রেসওম্যান ইভেন্ট ক্লার্ক, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মো: শামীম আহসান, নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট লেটিসা জেমস, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীওম্যান আলিসিয়া হ্যান্ডম্যান, সিটির সাবেক কম্পট্রোলার জন ল্যু, গভর্নর এন্ড্রু কমোর প্রতিনিধি হরেস প্রকাশ, কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর প্রতিনিধি স্যানড্রা ওয়ং, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, বিশিষ্ট রাজনীতিক ডা. মাসুদুল হাসান, অ্যাসাল প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন ও ডিষ্ট্রিক্ট লীডার এন্থনী অ্যান্ড্রোস ও রোসলেন স্পীগনার সহ মূলধারার জনপ্রতিনিধিদের প্রতিনিধিরা অনুষ্ঠান আমন্ত্রিত অতিথি ছিলেন।

বাংলাদেশী কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ইউএস কংগ্রেসওম্যান ইউভেটি ডি ক্লার্ক সহ অনুষ্ঠানে মূলধারার রাজীতিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্ল্যাক প্রদান করা হয়। প্ল্যাকপ্রাপ্তরা হলেন: এটর্নী সোমা সাঈদ, মুক্তিযোদ্ধা সরাফ সরকার ও ড. আব্দুল বাতেন, ড. এন্থনী এন্ড্রোজ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবিএম ওসমান গণি, এডভোকেট মুজিবুর রহমান, দীলিপ দেবনাথ, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সৈয়দ বাহলুল উজ্জল, মিজানুর চৌধুরী, আব্দুল কাদের মিয়া, ওরনী এলিজাবেথ বার্না, মোহামেদ হ্যাক, বরিস ডেভিডোফ ও সিদ্দিক উই। 
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটির গত নির্বাচনে কাউন্সিম্যান পদপ্রার্থী মোহাম্মদ টি রহমান ও হেলাল শেখ, এবিএম ওসমান গণি, মিলন রহমান, এটর্নী সোমা সাঈদ, দীলিপ নাথ, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন রোকেয়া আক্তার, আনাফ আলম ও রুবাইয়া রহমান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন শেখ আল আমীন, আমিনুল ইসলাম, সালেহা আলম, হুসনে আরা বেগম, আব্দুস সেলিম, শিরীন কামাল, রোমানা জেসমীন, সালমা ফেরদৌস ও সেলিনা হোসেন।
 
অনুষ্ঠানের সংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য স্বললিপি শিল্পী গোষ্ঠীর শিল্পী প্রিটু সাহা, পূজা পাল, ইউভিকা তালুকদার, মীম দত্তা, শুভ্রা বিশ্বাস, শ্রেয়া চক্রবর্তী, নিমা রহমান, শিহা দেবনাথ ও মৃত্তিকা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।   
অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্যে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নতুন পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়। নতুন কর্মকর্তারা হলেন: প্রেসিডেন্ট- মোর্শেদ আলম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট- মাফ মিসবাহ উদ্দিন, পরিচালনা পরিষদের চেয়ার- রুবাইয়া রহমান, কো চেয়ার- মুক্তিযোদ্ধা মনির হোসেন এবং মনিকা রায়, রাজনীতি বিষয়ক পরিচালক- মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, শ্রম বিষয়ক পরিচালক- কাজী মনির, জনসংযোগ পরিচালক- করিম চৌধুরী, নারী বিষয়ক পরিচালক- রোকেয়া আকতার। এছাড়াও আরো কয়েজন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক রয়েছেন। উল্লেখ্য, ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলমের নেতৃত্বে ১৯৯৬ সালে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব প্রতিষ্ঠিত হয়।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত