আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

জ্যাকসন হাইটসে 'বাংলা মোবাইল ও ট্রাভেলস'-এর উদ্বোধন

জ্যাকসন হাইটসে 'বাংলা মোবাইল ও ট্রাভেলস'-এর উদ্বোধন

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত জ্যাকসন হাইটসে চালু হলো বাংলাদেশী মালিকানাধীন আরো একটি ব্যবসা প্রতিষ্ঠান ‘বাংলা মোবাইল ও ট্রাভেলস’। জ্যাকসন হাইটসের ডিজিটাল ওয়ান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘বাংলা মোবাইল ও ট্রাভেলস’ স্টোরের যাত্রা উপলক্ষ্যে গত ১৫ জানুয়ারী সোমবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনাড়ম্বর অনুষ্ঠান ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক, সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক মনজুর আহমদ। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো এবং বাংলা মোবাইল ও ট্রাভেলস-এর সিইও বেলাল হোসেন।

অনুষ্ঠানে জাকারিয়া মাসুদ জিকো বলেন, ডিজিটাল ওয়ান প্রায় ২০ বছর ধরে কমিটিতে ব্যবসা করে আসছে। আমরা মোবাইল ফোন সহ এয়ার টিকেট ব্যবসায় জড়িত। বিশেষ করে বাংলাদেশী কমিউনিটির সাথে আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে এবং আমাদের ব্যবসা-বাণিজ্য প্রসারিত হওয়ায় বাংলাদেশী অধ্যুষিত এলাকায় নতুন প্রতিষ্ঠান খোলার চিন্তা-ভাবনা করছিলাম। আশা করছি সর্বোচ্চ সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের মন জয় করতে পারবো। তিনি বলেন, এই প্রতিষ্ঠানে সুলভমূল্যে মোবাইল সহ সংশ্লিষ্ট জিনসপত্র কেনাকাটা ছাড়াও বাংলাদেশ অর্থ প্রেরণেরও ব্যবস্থা থাকবে। আরো থাকবে এয়ার টিকেট কেনা-কাটার সুযোগ। তিনি বলেন, বাংলাদেশের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ থেকেই নতুন প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘বাংলা মোবাইল আর বাংলা ট্রাভেলস’। 

বেলাল হোসেন বলেন, বাংলাদেশকে প্রমোট করার পাশপাশি প্রবাসী বাংলাদেশী সুবিধার কথা বিবেচনা করেই প্রতিষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘বাংলা মোবাইল এন্ড ট্রাভেলস’। আমাদের বেশীরভাগ ক্রেতা-গ্রাহক বাংলাদেশী।
উল্লেখ্য, জ্যাকসন হাইটসের ৭৩ ষ্ট্রীট সংলগ্ন সাবওয়য়ের সাথে ‘বাংলা মোবাইল’ স্টোরটি প্রতিষ্ঠিত।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত