আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রোজা আধ্যাত্মিক উৎকর্ষতা দান করে

রোজা আধ্যাত্মিক উৎকর্ষতা দান করে

ইসলামের অন্যতম স্তম্ভ রোজা। নামাজ ও জাকাতের পর এটি অবশ্য পালনীয় বা ফরজ এবাদত হিসেবে বিবেচিত। মাহে রমজান ও রোজার মাসের গুরুত্বও মুমিনদের জন্য গুরুত্বপূর্ণ। এ মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। আগের অনেক আসমানি কিতাব রমজানে নাজিল হওয়ায় এ মাসের মর্যাদা সহজেই অনুমেয়। সর্বশক্তিমান আল্লাহপাক পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ১৮৩ ও ১৮৪ নম্বর আয়াতে এরশাদ করেছেন-
'হে বিশ্ববাসী! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যাতে তোমরা পরহেজগারী অর্জন করতে পার। গণনার কয়েকটি দিন, এ সময় তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা ভ্রমণে থাকবে, তাকে অন্য সময় রোজা পূরণ করে নিতে হবে।'
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানেও রমজানের গুরুত্ব বর্ণিত হয়েছে নানাভাবে। বোখারি ও মুসলিম শরিফে বর্ণিত হয়েছে মহানবী (সা.) বলেছেন- 'ইসলামের ভিত্তি পাঁচটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ (সা.) তার প্রেরিত রসুল। এ মর্মে সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, জাকাত প্রদান করা, হজ সম্পাদন করা, রমজানের রোজা পালন করা।'
রসুল (সা.) আরও বলেছেন, 'যে লোক ন্যায়সঙ্গত কারণ ছাড়া রমজানের একটি রোজা ভেঙে ফেলবে, এরপর সে সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতি পূরণ হবে না'। - তিরমিজি, নাসায়ী, ইবনে মাজা, ইবনে খুজায়মা।
হজরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, 'ইসলামের শিকড় ও ধর্মের বুনিয়াদ তিনটি; আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই- এ সাক্ষ্য দেওয়া, নামাজ ও রোজা। যে লোক এর একটি পরিত্যাগ করবে, সে কাফের হিসেবে গণ্য হবে। রোজা অবশ্যই এমন একটি এবাদত, যা মমিনদের আধ্যাত্মিক উৎকর্ষতা দান করে। শারীরিক, মানসিক ও আত্মিক দিক থেকেও রোজার বিশেষ গুরুত্ব রয়েছে। যে কারণে রোজা বান্দার জন্য মাবুদের রহমতবিশেষ। আল্লাহ আমাদের সহিভাবে রোজা পালনের তওফিক দান করুন। আমিন।

মাওলানা মুহম্মাদ সাহেব আলী
লেখক : ইসলামী গবেষক।

শেয়ার করুন

পাঠকের মতামত