আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

রোজা পাঁচ রুকনের অন্যতম

রোজা পাঁচ রুকনের অন্যতম

পবিত্র রমজানের রোজা ইসলামের পাঁচটি রুকনের অন্যতম একটি। যার রয়েছে অসংখ্য-অগণিত ফজিলত। এই ফজিলত পাওয়ার জন্য প্রয়োজন পূর্ব প্রস্তুতির। দুনিয়াবি কোনো কাজ সম্পাদন করতে হলে আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করি। যার পূর্ব প্রস্তুতি বেশি থাকবে তার কাজ পূর্ণরূপে সম্পাদিত হবে। যার প্রস্তুতি কম থাকবে বা একেবারেই থাকবে না তার কাজ পূর্ণরূপে সম্পাদিত হবে না এবং তার মাকসুদও পুরা হবে না। এমনটিই স্বাভাবিক। রমজানের রোজার ফজিলত যেহেতু অপরিসীম, তাই তার পূর্ব প্রস্তুতিরও একান্ত প্রয়োজন। ২ জুন পবিত্র লাইলাতুল বরাতে ইবাদত ও পরের দিন রোজা রাখার মাধ্যমে রমজানের ইবাদতের রিহার্সেল হয়ে গেছে। এখন প্রয়োজন পূর্ণ প্রস্তুতির। পবিত্র রমজানের রোজা সম্পর্কে কোরআনে আল্লাহতায়ালা এরশাদ করেন, হে ইমানদাররা! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পার। (সূরা বাকারা : ১৮৩) আলোচ্য আয়াতে সিয়াম-সাধনার বিধান বর্ণনা করার পর বান্দাকে উদ্বুদ্ধ করা হয়েছে যে, রোজা শুধু তোমাদের ওপরই ফরজ করা হয়নি। বরং তোমাদের পূর্ববর্তী লোকদের ওপরও ফরজ ছিল। যাতে করে তোমাদের কাছে রোজা রাখার বিধানটি সহজ মনে হয় এবং নতুন কোনো বিধান নয় তাও পরিষ্কার হয়। আয়াতের শেষাংশে রোজার ফজিলত উল্লেখ করা হয়েছে যে, তাকওয়া বা পরহেজগারির শক্তি অর্জন করার ব্যাপারে সিয়াম-সাধনার ভূমিকা বর্ণনাতীত। তাকওয়া বা পরহেজগারিতা অর্জিত হয় আত্দশুদ্ধির মাধ্যমে। মুসলিম শরিফের এক হাদিসে এসেছে, রসুল (সা.) এরশাদ করেন, 'মানুষের ভিতরে একটি ক্ষুদ্রতম গোশতের টুকরা আছে, যদি এই ক্ষুদ্রতম টুকরাটি ঠিক থাকে তাহলে পুরো শরীর ঠিক থাকে। আর এই ক্ষুদ্রতম টুকরা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। এই ক্ষুদ্রতম টুকরাটির নাম কলব বা অন্তর'। মিশকাত শরিফের ৫১৪৭নং হাদিস, 'হজরত হোজাইফাতুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসুল (সা.)-কে বলতে শুনেছি, মানুষের অন্তরে ফিতনাসমূহ এমনভাবে প্রবেশ করে, যেমন- অাঁশ একটির পর আরেকটি বিছানো হয়ে থাকে এবং যে অন্তরে রন্ধ্রে রন্ধ্রে তা প্রবেশ করে তাতে একটি কালো দাগ পড়ে। আর যে অন্তর তাকে (ফিতনা) স্থান দেয় না। তাতে একটি সাদা দাগ পড়ে। ফলে মানুষের অন্তরসমূহ পৃথক দুইভাগে বিভক্ত হয়ে যায়। এক প্রকারের অন্তর হলো, মর্মর পাথরের মতো শ্বেত, যাকে আসমান ও জমিন বহাল থাকা পর্যন্ত অর্থাৎ কেয়ামত পর্যন্ত কোনো ফিতনাই ক্ষতিগ্রস্ত করতে পারে না। পক্ষান্তরে দ্বিতীয় প্রকার অন্তর হলো কয়লার মতো কালো। যেমন- উপুড় হওয়া পাত্রের মতো, যাতে কিছুই ধারণ করার ক্ষমতা থাকে না। তা ভালোকে ভালো জানার এবং মন্দকে মন্দ জানার ক্ষমতা রাখে না। ফলে কেবল তাই গ্রহণ করে, যা তার প্রবৃত্তির চাহিদা হয়।' বস্তুত গুনাহ বা অন্যায় একটি ময়লা বা কালো দাগের মতো। কাপড়ে কোনো দাগ পড়লে সঙ্গে সঙ্গে তা ধুয়ে পরিষ্কার করতে হয়। অন্যথায় ময়লা পড়তে পড়তে এক সময় জমাট বেঁধে যায়। তখন তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। পবিত্র রমজানের রহমত, মাগফিরাত ও নাজাতে অন্তর হবে ইমানের নূরে নূরান্বিত। আল্লাহপাক আমাদের সবাইকে পবিত্র রমজানের আগে রোজা রাখার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।

মুফতি আমজাদ হোসাইন
লেখক : মুহাদ্দিস, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।


শেয়ার করুন

পাঠকের মতামত