আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

এবার হজের প্রাক-নিবন্ধন শুরু ২৩ ফেব্রুয়ারি

এবার হজের প্রাক-নিবন্ধন শুরু ২৩ ফেব্রুয়ারি

নতুন ব্যবস্থাপনায় এবার হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। সৌদি আরবে হজ চুক্তি শেষে মন্ত্রী-সচিব দেশে ফেরার পর এ বিষয়ে ঘোষণা দেবে ধর্ম মন্ত্রণালয়। গত ১০ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো. আব্দুল জলিলের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় ২৩ ফেব্রুয়ারি থেকে প্রাক-নিবন্ধন শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে।

সংশোধিত ‘জাতীয় হজনীতি-২০১৬’ অনুযায়ী প্রথমবারের মতো হজে গমনেচ্ছুদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর নিবন্ধন সম্পন্ন হবে।

গত রবিবার চলতি বছর হজ পালনে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পন্ন হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে কোটা বাড়ানোর প্রস্তাব থাকলেও চুক্তি অনুযায়ী এবারো এক লাখ এক হাজার ৭৫৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন।

এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,০০০ এবং বাকি ৯৬,৭৫৮ জন বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন। আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত (চাঁদ দেখা সাপেক্ষে) হবে।

গত ১১ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয় মন্ত্রিসভা। প্যাকেজ-১ এ হজযাত্রীদের জন্য খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা। প্যাকেজ-২ এর খরচ নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৪ হাজার ৯০৩ টাকা।

মন্ত্রিসভা একই সঙ্গে সংশোধিত ‘হজ ও ওমরাহ নীতিমালা, ২০১৬’ অনুমোদন দেয় ওই বৈঠকে। এ নীতিমালা অনুযায়ী, হজ গমনেচ্ছুরা ৩০ হাজার ৫০০ টাকায় বছরে চার মাস হজের অগ্রিম নিবন্ধন করতে পারবেন। টাকা জমা দিলে একটি নিবন্ধন নম্বর দেওয়া হবে।

এরপর হজ প্যাকেজের পুরো টাকা পরিশোধের সময় বেধে দেওয়া হবে। এ সময়ে অগ্রিম নিবন্ধনের ৩০,০০০ টাকা সমন্বয় করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো টাকা পরিশোধ করে হজযাত্রীরা একটি পিলগ্রিম আইডি পাবেন। এ আইডি পেলেই হজে যাওয়া নিশ্চিত হয়ে যাবে।

অগ্রিম নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা যদি কোটার চেয়ে বেশি হয় তবে যিনি আগে নিবন্ধন করেছেন তিনিই আগে হজে যাবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে যারা সরকার ঘোষিত সময়ের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন না তাদের নিবন্ধনের মেয়াদ পরবর্তী এক বছর পর্যন্ত বহাল থাকবে।

মেশিন রিডেবল পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (যাদের বয়স ১৮ বছর বা তার বেশি) দিয়ে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, হজ এজেন্সির অফিস, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও হজ অফিস থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে।

শেয়ার করুন

পাঠকের মতামত