আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হলে দাবানল জ্বলে উঠবে : হেফাজতে ইসলাম

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল হলে দাবানল জ্বলে উঠবে : হেফাজতে ইসলাম

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার চেষ্টা করা হলে সারাদেশে প্রতিরোধের দাবানল জ্বলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হেফাজত নেতৃবৃন্দ। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করে।

বিবৃতিতে হেফাজত নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব, সংখ্যা-গরিষ্ঠ জনগণের চেতনা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক স্থিতিশীলতা ও বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে দায়িত্ব জ্ঞানহীন, গণবিচ্ছিন্ন একটি অশুভ চক্র সবসময় স্বার্থ হাসিলের লক্ষ্যে এদেশে নৈরাজ্য সৃষ্টি ও অশান্তির বীজ বপন করতে চায়।  তারা যখনই সুযোগ পেয়েছে ইসলাম ও মুসলমানদের বুকে ছোবল মারার চেষ্টা করেছে। সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার জন্য এই অশুভ চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। অনুকূল পরিবেশ পেলেই এরা ফনা তুলে। বিষধর সাপতুল্য এই চক্রটি ঝোপ বুঝে কোপ মারার জন্য মাঝে মাঝে সরকার এবং বিচার বিভাগের ঘাড়ে সওয়ার হতে চায়।

তারা বলেন, ৯২ শতাংশেরও বেশি মুসলমান অধ্যুষিত বিশ্বের দ্বিতীয় বৃহৎ মুসলিম দেশের সংবিধান থেকে ইসলামের নাম-নিশানা মুছে দিয়ে এরা এক ঢিলে দুই পাখি মারার পাঁয়তারা করছে। তারা একদিকে সা¤্রাজ্যবাদী মোড়ল প্রভুদের খুশি করতে চায়, অন্যদিকে সারাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চক্রান্ত বাস্তবায়নে আদাজল খেয়ে নেমেছে। এরূপ কোনো ষড়যন্ত্র হলে এবং সরকার কিংবা বিচারবিভাগ তাদের কাছে মাথা নত করলে সর্বস্তরের মুসলমান রাজপথে নেমে আসবে; গোটা দেশে প্রতিরোধের দাবানল জ্বলে উঠবে।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেবার আবেদন করে হাইকোর্টে দায়ের করা রিটটি সংশ্লিষ্ঠদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মহামান্য আদালতের প্রতি আমাদের আবেদন থাকবে, জনস্বার্থ, সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় চেতনা, সর্বোপরি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এ ধরনের বিতর্কিত বিষয়ে দায়েরকৃত রিট খারিজ করে দেয়া হোক। রাষ্ট্রধর্ম ইসলাম এটি আদৌ কোনো রাজনীতির বিষয় নয়।

বিবৃতিদাতারা হলেন, হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী।

শেয়ার করুন

পাঠকের মতামত