আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

স্বাগতম রমজানুল মোবারক

স্বাগতম রমজানুল মোবারক

মধ্যরাতে পাড়া-মহল্লার বাড়িগুলোতে বাতি জ্বলে উঠলো

রাজধানীর লালবাগের গৃহবধূ শায়েলা আক্তার আজ প্রথম রমজানে সেহরি খেতে উঠতে পারবেন কি-না এ চিন্তায় রাতে ঘুমাননি। রাত আড়াইটা বাজতে না বাজতেই বৃদ্ধ শ্বশুর-শাশুড়ি, স্কুলপড়ুয়া ছেলেমেয়ে ও গৃহপরিচারিকাকে ডেকে তুললেন। রান্নাঘরে গ্যাসের চুলা জ্বেলে সেহরির জন্য রাতেই রান্না করে রাখা খাবার গরম করা শুরু করলেন।
সেহরি খাওয়া নিয়ে সবচেয়ে বেশি উত্তেজনা এ বাড়ির স্কুলপড়ুয়া তৃতীয় শ্রেণির ছাত্র ছোটশিশু সাফিউলের। সে একবার বাবাকে আরেকবার দাদাকে খাবার টেবিলে ডাকাডাকি করছো। এদিকে শায়েলা খাবার গরম করে টেবিলে রেখেই মোবাইলে মায়ের বাড়িতে যোগাযোগ করে উঠেছে কিনা জানতে চাইলো।
এ দৃশ্যে শুধু লালবাগের শায়েলা আক্তারের বাড়ির একার দৃশ্য নয়, এ যেন রাজধানীসহ সারাদেশের মুসলিম সম্প্রদায়ের প্রায় প্রতিটি পরিবারের চিত্র। হঠাৎ করে মধ্যেরাতে জেগে উঠলো হাজার হাজার মুসলমান পরিবারের বাড়ির বাতি।
প্রথম রমজানে সেহরি খাওয়া নিয়ে প্রায় প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে ছোটছোট শিশুদের মধ্যে গতকাল সন্ধ্যা থেকেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছিল। অধিকাংশ বাবা-মা ছেলেমেয়েদের কষ্ট হবে এই ভেবে রোজা রাখতে নিরুৎসাহিত করলেও শিশুরা পরিবারের মুরুব্বি দাদা-দাদির কাছে ঘুম থেকে ডেকে তোলার আবদার করে রাখে।
ধর্মপ্রাণ মুসল্লিরা সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির ঘোষণা শোনার পর থেকেই সারামাস রোজা রাখার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেন। হাজার হাজার মুসল্লি মসজিদে গিয়ে খতম তারাবিহর নামাজ পড়ে আসেন। গৃহবধূরা সেহরিতে কী কী খাবার থাকবে তা রান্না করতে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। যাদের পরিবার-পরিজন নেই তারা নিজ উদ্যোগে আগাম রান্না করিয়ে রাখেন। কেউ কেউ আবার মাঝরাতে ঘুম থেকে উঠে হোটেলে গিয়ে সেহরির খাবার খান।
প্রচলিত রীতি অনুসারে পাড়া-মহল্লার মসজিদ থেকে মাইকযোগে সেহরি খাওয়ার জন্য কিছুক্ষণ পরপর সেহরি খেতে উঠার দাওয়াত আসতে থাকলো। কোথাও কোথাও তরুণরা দলবেঁধে সেহরি খাওয়ার দাওয়াত দিতে থাকে। ফজরের আজানের সঙ্গে সঙ্গে কেউ মসজিদে আবার কেউ ঘরে বসে নামাজ আদায় করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত