আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

সুপ্রিম কোর্টের মূর্তি অপসারণ করতে হবে : আল্লামা শফী

সুপ্রিম কোর্টের মূর্তি অপসারণ করতে হবে : আল্লামা শফী

কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ‘সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর মূর্তি অপসারণ করতে হবে। কোনো মুসলমানের দেশে আদালতের সামনে মহিলার মূর্তি থাকতে পারে না। আমেরিকা ও ভারতসহ কোনো বিধর্মীর দেশেও যা নেই।’

শুক্রবার (১০ মার্চ) বিকেলে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা আয়োজিত শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শফী এসব কথা বলেছেন। হেফাজত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলকে দ্বীনের দাওয়াত দিতে হবে। সরাসরি না পারলে চিঠির মাধ্যমে দাওয়াত দাও।’

সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েন বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগরীর আমির আল্লামা নুর হোসাইন কাসেমী প্রমুখ।

সুপ্রিম কোর্টের ‘মূর্তি’ না সরালে সরকারের পতন অনিবার্য

চট্টগ্রাম অফিস : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অবিলম্বে ‘গ্রিক মূর্তি’ অপসারণ করা না হলে বর্তমান সরকারের পতন অনিবার্য বলে হুঁশিয়ারি দিয়েছে কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

শুক্রবার (১০ মার্চ) বাদ জুমা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট চত্বরে এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবির মূর্তি স্থাপনের প্রতিবাদ ও অপসারণের দাবিতে এবং সংগঠনটির নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহরের দাবিতে এ সমাবেশ করে হেফাজতে ইসলাম।

হেফাজত নেতারা বলেছেন, ‘প্রয়োজনে আবারও শাপলা চত্ত্বরে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। অতীতে শাপলা চত্ত্বরের অবস্থান কর্মসূচি থেকে আমরা হেফাজত আমিরের নির্দেশে চলে এসেছি, কিন্তু ইসলাম বিরোধী কার্যকলাপ যদি সরকার কঠোর হাতে দমন না করে এবং অবিলম্বে গ্রিক মূর্তি অপসারণ করা না হয় তাহলে আবারো শাপলা চত্ত্বরে অবস্থান কর্মসূচি দেওয়া হবে। এবার আর শাপলা চত্ত্বর থেকে তৌহিদী জনতা ফিরে আসবে না, যতক্ষণ সরকারের পতন না হবে।’

সমাবেশে বক্তারা আরো বলেছেন, ‘সর্বোচ্চ বিচারালয়ের সামনে গ্রিক দেবির মূর্তি স্থাপন বাংলাদেশের গণমানুষের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতিক ঐতিহ্য ও আদর্শিক চেতনার বিপরীত। কোনো মুসলমান মূর্তিকে ন্যায়বিচারের প্রতীক বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। বাংলাদেশে মূর্তি স্থাপনের চাহিদা ও সুযোগ কোনোটাই নেই। অবিলম্বে এই মূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় ঈমান, আকীদা ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে মূর্তি অপসারণের দাবিতে প্রয়োজনে লাখ লাখ মানুষ নিয়ে ঢাকা ঘেরাওসহ শাপলা চত্ত্বরে আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।’

দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত অর্থসম্পাদক মাওলানা হাজী মোজাম্মেল হক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন-হেফাজতের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী, মাওলানা ক্বারী মুবিনুল হক, মাওলানা আ.ন.ম আহমদুল্লাহ, মাওলানা জয়নুল আবেদীন কুতুবী, মাওলানা মনছুর আলম, মাওলানা শেখ আবু তাহের, মাওলানা জুনাইদ জওহর, মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস, মাওলানা ইকবাল খলিল, মাওলানা মুহাম্মদ হানিফ,মাওলানা তকি ওসমানী, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা হাবিবুর রহমান হাকীম, মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া, মাওলানা কামরুল ইসলাম কাসেমী, মাওলানা মুহাম্মদ ইউসুফ, মাওলানা নাজমুস সাকিব, মাওলানা আবুল কাশেম, মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, মাওলানা মাহামুদুল হাসান খাকি, মাওলানা নাঈম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম প্রমূখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত