আপডেট :

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেনসার প্র্যাটকে প্রায় ছুঁয়ে ফেলেছেন নিথ্যা রমন

        যুদ্ধবিরতি সত্ত্বেও উপসাগরে পাল্টাপাল্টি হামলা, উত্তেজনা বাড়ল যুক্তরাষ্ট্র-ইরানের

        মাংসখেকো স্ক্রুওয়ার্মের আতঙ্কে টেক্সাসের গবাদিপশু আমদানি বন্ধ করল কানাডা

        উৎসবে আতঙ্ক: ওহাইওতে গুলিতে আহত ১২

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

২৮ মে থেকে শুরু হতে পারে রমজান

আগামী ২৭ মে সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে সৌদি আরবে। সে অনুযায়ী ওইদিন রাতে সেহরি খাওয়ার মাধ্যমে দেশটিতে শুরু হবে রমজান। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরুর পরের দিন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়। সেক্ষেত্রে ২৮ মে থেকে বাংলাদেশে রোজার মাস শুরু হতে পারে।
সৌদি আরবের জ্যেষ্ঠ স্কলার পরিষদের সদস্য শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আর-মানির বিবৃতির বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল-মদিনা এক প্রতিবেদনে এ কথা জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে ২৭ মে শনিবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী শনিবার রাতে সেহরি খেতে হবে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছর রমজান মাস হবে ২৯ দিনে। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী, এ বছর রমজানের আগের মাস শাবান ৩০ দিনের। রমজান মাস শেষ হবে আগামী ২৪ জুন। ফলে ঈদুল ফিতর পালিত হবে পরের দিন অর্থাৎ ২৫ জুন।
এছাড়া চলতি বছর হজের মাসও হবে ২৯ দিনের এবং এ মাস শুরু হবে ২৩ আগস্ট থেকে। সে অনুযায়ী হাজিদের আরাফাত দিবস পালন করা হবে ৩১ আগস্ট। পরের দিন ১ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত