আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

নিজ থেকেই অবসর ভেঙেছেন স্টোকস

নিজ থেকেই অবসর ভেঙেছেন স্টোকস

আইসিসির ওয়ানডে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল গড়তে বেন স্টোকসকে অবসর থেকে ফিরিয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ দিয়ে আবারও এই অলরাউন্ডারকে রঙিন পোশাকের ক্রিকেটে দেখা যাবে। স্টোকসকে ফেরানোর জন্য শেষ কয়েকদিন দৌড়ঝাঁপ করছিলেন ইংলিশ ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জস বাটলার। এরপর স্টোকস নিজেই জানান, ফেরার জন্য প্রস্তুত তিনি। অর্থাৎ অবসর ভাঙার সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন।

আগামী ৮ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ইংল্যান্ডের। বিশ্বকাপকে সামনে রেখে আসন্ন এই সিরিজে স্টোকস ফিরলেও ওয়ানডে বা টি-টোয়েন্টি দলে নেই পেসার জোফরা আর্চার। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকা এ ফাস্ট বোলারকে এখনও বিবেচনা করা হয়নি।

সর্বশেষ অ্যাশেজ শেষে ওয়ানডে বিশ্বকাপে খেলার বিষয়ে জানতে চাওয়া হলে স্টোকস না ফেরার কথাই জানিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে দল গঠনের তোড়জোড় শুরু হতেই স্টোকসকে পাওয়ার জন্য মরিয়া হওয়ার কথা জানায় ইংল্যান্ড। তখন কোচ মট জানিয়েছিলেন,‘জস (বাটলার) সম্ভবত তার সঙ্গে যোগাযোগ করবে, যদিও বেন’স (স্টোকস) এ বিষয়ে সোজাসাপ্টা ভাবতে পছন্দ করে। তাই আমরা তার আগ্রহের বিষয়টি জেনে নেব।’

তবে পরবর্তীতে সেই পথে হাঁটেনি দেশটির ক্রিকেট বোর্ড। এ বিষয়ে সাদা বলের ইংল্যান্ড অধিনায়ক বাটলার বলছেন, ‘সত্যি বলতে, এটা বেনের (স্টোকস) সিদ্ধান্ত ছিল। এরই মধ্যে বেনকে আপনারা সবাই বেশ ভালোভাবে চেনেন। আমার মনে হয় না, তার সঙ্গে কথা বলে কেউ তাকে রাজি করাতে পারত। এটা নিয়ে বেশ কিছুদিন আগে আমাদের কথা হয়েছিল। সে ফিরতে চায় কিনা, আমাকে জানানোর সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দিয়েছিলাম। আমরা খুশি যে, সে ফেরার জন্য প্রস্তুত। আর যেকোনো সময় তাকে দলে স্বাগত জানাতে পারা দারুণ ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘বেন অনেকটাই নিজের মতো কাজ করে, নিজের সিদ্ধান্ত নিজে নেয়। তার সঙ্গে অনেক দিন খেলেছি, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমার। তাকে বিরক্ত করে বারবার বলা, ‘ফিরে আসো, ফিরে আসো’, আসলে বেনের সঙ্গে কাজ করার পথ এটি নয়। সে নিজের মন তৈরি করে এবং সিদ্ধান্ত নেয়।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত