আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

সেমিফাইনালে ৩ তারকা পাচ্ছে না স্পেন

সেমিফাইনালে ৩ তারকা পাচ্ছে না স্পেন

চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে ওঠেছে স্প্যানিশরা। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ গোলের জয়ে শেষ চার নিশ্চিত করে স্পেন। এমন জয়ের পরও স্বস্তিতে নেই সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কার্ড ও ইনজুরিজনিত কারণে ফাইনালে ওঠার লড়াইয়ে কমপক্ষে তিন তারকাকে পাচ্ছে না স্পেন।


শুক্রবার (৫ জুলাই) স্পেন-জার্মানির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ছিল শারীরিক লড়াই। ১২০ মিনিটের খেলায় দুই দল মিলিয়ে ফাউল হয়েছে ৩৯টি। ১৬টি হলুদ কার্ডের সঙ্গে একটি লাল কার্ড দেখান রেফারি। উয়েফার নতুন নিয়ম অনুযায়ী ইউরোর সেমিফাইনালের আগে কেউ দুই ম্যাচে হলুদ কার্ড দেখলে, সেমিফাইনাল খেলায় নিষেধাজ্ঞা পাবেন তিনি।


আর এতেই কপাল পুড়েছে স্পেনের। জার্মানির বিপক্ষে শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দানি কারভাহাল। যার কারণে সেমিফাইনালে খেলতে পারবেন না এই তারকা ডিফেন্ডার। এছাড়া কার্ড সমস্যায় ফাইনালে ওঠার লড়াইয়ে রবিন লা নরম্যান্ডকে পাচ্ছে স্পেন।


আর ম্যাচের অষ্টম মিনিটেই অনাকাঙ্ক্ষিত এক ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়েন পেদ্রি। বাম পায়ের চোট থেকে সেরে উঠতেও সময় লাগতে পারে এই বার্সেলোনা মিডফিল্ডারের। সবমিলিয়ে সেমিফাইনালে কমপক্ষে তিন তারকাকে ছাড়াই মাঠে নামতে যাচ্ছে স্পেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত