আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

না খেলেও বিশাল অংকের বোনাস

না খেলেও বিশাল অংকের বোনাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় বিপুল অংকের অর্থ পুরস্কার পাচ্ছে ভারতীয় ক্রিকেটাররা। বিশ্বকাপজয়ী দলকে ১২৫ কোটি রুপি বোনাস দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এরমধ্যে ৮০ কোটি রুপি পাবেন স্কোয়াডের ১৫ ক্রিকেটার ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়।


ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বিসিসিআইয়ের ঘোষিত এই অর্থের মধ্যে কে কত পাচ্ছেন। এবারের বিশ্বকাপে ১৫ জনের স্কোয়াডে থাকলেও কোন ম্যাচ খেলার সুযোগ হয়নি সঞ্জু স্যামসন, যশস্বী  জয়সওয়াল ও যুজভেন্দ্র চাহালের। অনুশীলন ম্যাচ ও দলের প্রয়োজনে কোন না কোন সময় ফিল্ডিং করেই সীমাবদ্ধ ছিলেন এই তিন ক্রিকেটার।

তবে আর্থিক পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কোন বৈষম্য করা হচ্ছে না। সবার মতোই ৫ কোটি রুপি পাবেন এই তিন ক্রিকেটারও। 

প্রধান কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটারদের সমান ৫ কোটি রুপি পাবেন। তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, কোচ টি দিলিপ, বোলিং কোচ পরশ মামব্রে পাবেন আড়াই কোটি রুপি করে।


তিন ফিজিও, তিন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসিয়োর, স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ পাবেন ২ কোটি রুপি করে। মূল স্কোয়াডে না থাকলেও রিজার্ভ তালিকায় থাকা চার ক্রিকেটার রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান ও শুভমান গিল পাবেন ১ কোটি রুপি করে।

এছাড়া ১ কোটি রুপি করে পাবেন প্রধান নির্বাচক অজিত আগারকারসহ নির্বাচক কমিটির সদস্যরা। বাদ বাকি টাকা ভাগ করে দেওয়া হবে কম্পিউটার এনালিস্ট ও দলের সঙ্গে থাকা বোর্ড সদস্যদের মাঝে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত