আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ছন্দে ছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ছন্দে ছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে ছন্দে ছিলেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। দুর্দান্ত পারফর্ম করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন এই পেসার। এবার আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।


জুন মাসের সেরা খেলোয়াড়ের দৌড়ে বুমরাহর সঙ্গে ছিলে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাদেরকে পেছনে ফেলে পুরস্কারটি নিজের করে নিলেন বুমরাহ।

মাসসেরার পুরস্কার জেতার পর বুমরাহ বলেন, ‘আইসিসির জুন মাসের সেরা খেলোয়াড় হতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় কয়েকটি সপ্তাহ কাটানোর পর এটা জিততে পারা আমার জন্য বিশেষ সম্মানের। টুর্নামেন্টে আমরা যেভাবে পারফর্ম করেছি এবং ট্রফি উঁচিয়ে ধরেছি, তা ছিল অবিশ্বাস্য। সেই স্মৃতি চিরকাল বয়ে নিয়ে বেড়াব।’

 

জুনের সেরা খেলোয়াড়ের দৌড়ে থাকা দুজনকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন, ‘একই সময়ে চমৎকার পারফরম্যান্সের জন্য আমার অধিনায়ক রোহিত শর্মা ও রহমানউল্লাহ গুরবাজকে অভিনন্দন জানাতে চাই। পরিশেষে, আমার পরিবার, সতীর্থ ও কোচদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ। তাদের সমর্থন দেশের হয়ে নিজের সেরাটা দিতে অনুপ্রাণিত করে।’

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র ৪.১৭ ইকোনমি রেটে, ৮.২৬ গড়ে ১৫ উইকেট নিয়েছেন বুমরাহ। ভারতকে শিরোপা জেতাতে বড় অবদান রাখেন এই পেসার। সেইসঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন বুমরাহ।   

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত