আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

কোপা আমেরিকায় সুয়ারেজের শেষ ম্যাচ

কোপা আমেরিকায় সুয়ারেজের শেষ ম্যাচ

কাল কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কানাডা ও উরুগুয়ে। এবারই প্রথম কোপা টুর্নামেন্টে অংশ নেয় কনকাকাফ অঞ্চলের দলটি। উরুগুয়ে কোপার সবচেয়ে সফল দল দুটির একটি। সেটি মাথায় রাখলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তাদের হারানোর কিছু নেই। তবে এ ম্যাচটি লুইস সুয়ারেজের জন্য হয়ে উঠতে পারে বিশেষ।


সুয়ারেজের বয়স ৩৭। বয়স বিবেচনায় কোপা টুর্নামেন্টে এটিই হতে পারে সুয়ারেজের শেষ ম্যাচ। শুধু কোপায় নয় উরুগুয়ের হয়েও এটি সুয়ারেজের শেষ ম্যাচ হতে পারে বলে ধারণা অনেকের। কোচ বিয়েলসা সুয়ারেজকে এবার কোপার স্কোয়াডে রাখলেও তাকে কোনো ম্যাচেই শুরুর একাদশে খেলানো হয়নি।


তিন ম্যাচে খেলেছেন যথাক্রমে ৭, ১ ও ২৩ মিনিট। টুর্নামেন্ট চলাকালে সুয়ারেজ বলেছিলেন, ‘আমি প্রতিটা মুহূর্ত খুব উপভোগ করছি। এই বয়সে এটা এমন বিষয় যে আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটিকে বেশি বেশি উপভোগ করতে হবে। কারণ, আপনি জানেন যে ফুটবলের অনেক শিখাই নিভে যাচ্ছে।’


সুয়ারেজ উরুগুয়ের হয়ে ১৪১ ম্যাচে ৬৮ গোল করেছেন। দেশটির সর্বোচ্চ গোলদাতাও তিনি। ২০২৪ সালে কোপা টুর্নামেন্টের আগে তিনটি প্রীতি ম্যাচ খেলে উরুগুয়ে, সেই ম্যাচগুলোতে দলেই ছিলেন না সুয়ারেজ। কোপায় দলে থাকলেও পাচ্ছেন না ম্যাচ টাইম। বিয়েলসার ভবিষ্যৎ পরিকল্পনায় যে সুয়ারেজ নেই, তা বোঝাই যাচ্ছে। এমন অবস্থায় সুয়ারেজ অবসরের ঘোষণা দিতেই পারেন।

কানাডা ও উরুগুয়ে এর আগে দুবার মুখোমুখি হয়েছে। ১৯৮৬ সালে মায়ামি কাপ নামে এক টুর্নামেন্টে উরুগুয়ে হারিয়েছিল কানাডাকে। সবশেষ ২০২২ সালে প্রীতি ম্যাচেও উরুগুয়ে জয় পায় কানাডার বিপক্ষে।  কোপায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় কাল সকাল ৬টায়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত