আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাঠ্যবই এ স্থান পেলেন রাণী হামিদ ও জামাল ভুঁইয়া

পাঠ্যবই এ স্থান পেলেন রাণী হামিদ ও জামাল ভুঁইয়া

নতুন পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান ও ফুটবলার কাজী সালাউদ্দিনের নাম ও ছবি। এছাড়া বাদ পড়েছে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম ও ছবি। তাদের জায়গায় নতুন বইয়ে যুক্ত হয়েছেন দাবার কিংবদন্তি রাণী হামিদ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম ও ছবি।


এদিকে ২০২৫ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির ব্যাকরণ বইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থলে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করার প্রতিবাদে গতকাল রবিবার সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। এনসিটিবির কর্মকর্তারা বলেন, একদল শিক্ষার্থী সকালে ভবনের সামনে জড়ো হয়ে নবম শ্রেণির ব্যাকরণ বইয়ে আদিবাসী শব্দ ব্যবহার করার প্রতিবাদ জানান। এক পর্যায়ে তারা ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে এনসিটিবির কর্তৃপক্ষের বাধার মুখে এগোতে না পেরে গেটের সামনেই বসে পড়েন। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এনসিটিবির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। শিক্ষার্থীরা দাবি করেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ উঠিয়ে দিতে হবে। এর আগে এ শব্দটি তুলে দিয়ে ‘উপজাতি’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার করাকে ভারতের চক্রান্ত বলে মনে করেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমাদের দাবি মেনে না নেওয়া হলে সব বই পুড়িয়ে দেওয়া হবে। 

‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র কেন্দ্রীয় আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া বলেন, নতুন বছরের স্কুল ও মাদ্রাসার নবম-দশম শ্রেণির ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ে ‘আদিবাসী’ শব্দ সংযোজন খুবই আপত্তিকর, অনাকাঙ্ক্ষিত, সংবিধানবিরাধী ও রাষ্ট্রদ্রোহী কাজ, যা বিচ্ছিন্নতাবাদের পথ সহজ করবে। এটা যারা করেছে সরকারকে একটি তদন্ত কমিটি করে তাদের অতিদ্রুত চিহ্নিত ও অপসারণ করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে।

পাঠ্যবইয়ে যেসব পরিবর্তন :সপ্তম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও দাবার কিংবদন্তি রাণী হামিদের নাম ‘স্পোর্টস পারসোনালিটি’ অংশে অন্তর্ভুক্ত হয়েছে। বাদ পড়েছেন শচীন টেন্ডুলকার, সাকিব ও সালাউদ্দিনের নাম। ষষ্ঠ শ্রেণির তথ্যপ্রযুক্তির আগের বইয়ে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল। নতুন বইয়ে সেটি বাদ দিয়ে সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অলিম্পিকে মশাল বহনের ছবি ব্যবহার হয়েছে।

এদিকে পাঠ্য বইয়ের ‘আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস’ লেসনে লোকাল ফুটবল হিরো অ্যাখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদ বাদ দেওয়া হয়েছে। সেখানে ‘আওয়ার উইনারস ইন গ্লোবাল এরানা’ নামে একটি লেসন যুক্ত হয়েছে, যেখানে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে গোল্ডেন বয় অ্যাখ্যা দিয়ে লেখা সাকিবের তথ্যগুলোও। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের ‘সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ পাঠে সাকিব আল হাসানের টুইটার প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম জ্যেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে।

কিছু ভুল সংশোধনের উদ্যোগ এনসিটিবির: ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে চব্বিশের গণআন্দোলনে শহিদ আবু সাঈদের নিহত হওয়ার তারিখ ভুল লেখা হয়েছে। এছাড়া শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়েও রয়েছে অসম্পূর্ণ ও ভুল তথ্য। এসব সংশোধনের জন্য ব্যবস্থা  নেওয়া হয়েছে বলে জানিয়ছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত