আপডেট :

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

অবশেষে শেফিল্ড শিল্ড জিতল দক্ষিণ অস্ট্রেলিয়া

অবশেষে শেফিল্ড শিল্ড জিতল দক্ষিণ অস্ট্রেলিয়া

দীর্ঘ ২৯ বছরের শিরোপা খরা কাটিয়ে অবশেষে শেফিল্ড শিল্ড জিতল দক্ষিণ অস্ট্রেলিয়া। ফাইনালে কুইন্সল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে নাথান ম্যাকস্বিনির দল। অ্যাডিলেডের কারেন রলটন ওভালে ২৭০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়েছে দক্ষিণ অস্ট্রেলিয়া। শিল্ড ফাইনালের ইতিহাসে এটি সর্বোচ্চ রান তাড়া করে জয়। 

দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জেসন সাংঘা ও অ্যালেক্স কেরি। অপরাজিত ১২৬ রানের অনবদ্য ইনিংস খেলেন সাংঘা, আর ১০৫ রানের দারুণ ইনিংস আসে কেরির ব্যাট থেকে। মূলত এই দুই ব্যাটারের ব্যাটিংয়েই স্বপ্নপূরণ হয় দক্ষিণ অস্ট্রেলিয়ার।  


প্রায় তিন দশক পর শেফিল্ড শিল্ডের শিরোপা জেতার উচ্ছ্বাস সীমা ছাড়িয়ে যায় দক্ষিণ অস্ট্রেলিয়ার সমর্থকদের মাঝে। শেষ মুহূর্তে জয় নিশ্চিত হতেই গ্যালারি ছেড়ে মাঠে নেমে আসেন দর্শকেরা। যেন আশির দশকের ক্রিকেট মাঠের চিত্র ফিরে আসে অ্যাডিলেডে। জয়ের নায়ক সাংঘা ও কেরিকে ঘিরে উল্লাসে মাতেন দর্শকরা। এমনকি কেউ কেউ স্মারক হিসেবে তুলে নেন স্টাম্পও!  

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ অস্ট্রেলিয়ার। মাত্র ২৮ রানেই হারিয়ে ফেলে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। নতুন বলে বিধ্বংসী বোলিং করেন কুইন্সল্যান্ডের মার্ক স্টেকেটি ও মাইকেল নেসার। তবে চতুর্থ উইকেটে কেরি ও সাংঘার অবিশ্বাস্য জুটিতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। দুজন মিলে ২০২ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে ম্যাচকে নিজেদের দিকে নিয়ে আসেন। ১৩২ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০৫ রান করেন কেরি। অন্যদিকে, ১৯২ বলে ১৬ চার ও ২ ছক্কায় ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সাংঘা।  


কেরির বিদায়ের পর কিছুটা চাপে পড়ে যায় দক্ষিণ অস্ট্রেলিয়া। শেষদিকে জ্যাক লেহমান ও লিয়াম স্কট দ্রুত ফিরে গেলে ম্যাচ জমে ওঠে। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। তবে বেন মানেন্তির ব্যাটে চাপ সামলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ পর্যন্ত সাংঘার ব্যাট থেকেই আসে জয়সূচক রান, যা রূপ নেয় বাঁধভাঙা উদযাপনে।  ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় অবশ্য হয়েছেন আরেকজন, দক্ষিণ অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেট। ১১ উইকেট নিয়ে শেফিল্ড শিল্ড ফাইনালের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন তিনি।


এর আগে প্রথম দিন মাত্র ৮৫ রানে গুটিয়ে যাওয়া কুইন্সল্যান্ড দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। জ্যাক ক্লেটন ও জ্যাক ওয়াইল্ডারমাথের সেঞ্চুরিতে ৪৪৫ রানে করে দক্ষিণ অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় তারা, কিন্তু পেরে উঠল না দলটি।

এই শিরোপার মাধ্যমে দক্ষিণ অস্ট্রেলিয়া প্রথমবারের মতো একই মৌসুমে শেফিল্ড শিল্ড ও ওয়ানডে কাপের শিরোপা জিতল। অধিনায়ক নাথান ম্যাকস্বিনি ও কোচ রায়ান হ্যারিসের নেতৃত্বে স্মরণীয় এক মৌসুম কাটাল দলটি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত