আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ হলো বাংলাদেশ

আর্জেন্টিনাকে হারিয়ে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ হলো বাংলাদেশ

আর্জেন্টিনাকে রীতিমত উড়িয়ে দিয়ে ভিন্ন এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আকাশি-সাদারা লাল-সবুজের কাছে হেরেছে বিশাল ব্যবধানে। তবে এটি মাঠে অনুষ্ঠিত কোনো টুর্নামেন্ট না। ফুটবলভিত্তিক ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ আয়োজিত ফেসবুক পোলের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব অর্জন করেছে বাংলাদেশ।


সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’ নামের একটি পোলভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করে ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটি। অংশ নেয় ৬৪টি দেশ। ভোটের ক্ষেত্রে প্রতি রাউন্ডে দুটি দেশের জন্য রাখা হয় দুটি রিঅ্যাকশন বাটন (লাভ অথবা কেয়ার)।


সেই টুর্নামেন্টের প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। একইভাবে ভোটের ফলাফলে মেগা ফাইনালে ওঠে আর্জেন্টিনাও।


শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত সেই ফাইনাল পোলে আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। ২১ ঘণ্টার অনলাইন ভোটের লড়াইয়ের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে রীতিমতো আকাশ-পাতাল ব্যবধান দুদলের। বাংলাদেশের প্রাপ্ত ভোট (রিঅ্যাকশন) ৯ লাখ ১৬ হাজারের বিপরীতে আলবিসেলেস্তেদের অর্জন মাত্র ১৯ হাজার।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন হওয়ার পথে রাউন্ড অব সিক্সটিনে ব্রাজিলকেও হারিয়েছে বাংলাদেশ।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত