আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

স্বপ্ন পূরণ! ব্রাজিলের তারকা ৫ বছরের চুক্তিতে প্রিয় ক্লাবে

স্বপ্ন পূরণ! ব্রাজিলের তারকা ৫ বছরের চুক্তিতে প্রিয় ক্লাবে

ছোটবেলা দাদির বাড়িতে টিভিতে প্রিমিয়ার লিগ দেখতেন ব্রাজিলের তারকা ফুটবলার ম্যাথিউস কুনহা। তখন থেকেই স্বপ্ন দেখতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জড়ানোর। অবশেষে ৫ বছরের চুক্তিতে উলভারহ্যাম্পটন ছেড়ে ‘স্বপ্নের ক্লাবে’ যোগ দিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।


​​​​​​​বৃহস্পতিবার (১২ জুন) আনুষ্ঠানিকভাবে কুনহার সঙ্গে চুক্তি সম্পন্ন করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রায় ১০৩৮ কোটি টাকা (৬২.৫ মিলিয়ন পাউন্ড) খরচ করে পাঁচ বছরের জন্য তাকে দলে ভিড়িয়েছে ইংলিশ জায়ান্টরা। চুক্তি অনুযায়ী ২০৩১ সালের জুন পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডে থাকবেন তিনি।

 


ম্যানইউতে যোগ দিয়ে কুনহা বলেন, 'ম্যানইউর খেলোয়াড় হওয়ার অনুভূতি ভাষায় বর্ণনা করা কঠিন। যখন থেকে আমি ব্রাজিলে ছোট ছিলাম এবং আমার দাদির বাড়িতে টিভিতে প্রিমিয়ার লিগের খেলা দেখতাম, তখন থেকেই ইংল্যান্ডে ইউনাইটেড আমার প্রিয় দল ছিল এবং আমি লাল জার্সি পরার স্বপ্ন দেখতাম।'


তিনি আরও বলেন, 'দলকে জানার এবং নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি প্রাক-মৌসুম শুরুর অপেক্ষায় আছি। আমার পুরো মনোযোগ এখন দলের মূল্যবান অংশ হওয়ার জন্য কঠোর পরিশ্রম করা এবং এই ক্লাবটিকে আবার শীর্ষে ফিরিয়ে আনতে সাহায্য করা।'

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত