আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিকৃবিতে নাটক ‘বাসন’

সিকৃবিতে নাটক ‘বাসন’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার লুব্ধকের প্রথম প্রযোজনা ‘বাসন’ নাটকের তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটি প্রদর্শন করা হয়।

নাটকটি রচনা করেছেন প্রয়াত নন্দিত নাট্যকার সেলিম আল দীন এবং নির্দেশনা দিয়েছেন শান্ত আহমেদ। এক ঘন্টা ত্রিশ মিনিটের মঞ্চায়নে মুগ্ধ হয়েছেন দর্শক। সকল দর্শক বুঁদ হয়েছিলেন লুব্ধক থিয়েটারের মঞ্চকর্মীদের অভিনয়ে।

২০১৭ সালের ১ নভেম্বর ‘বাসন’ এর প্রথম মঞ্চায়ন হয়। পাঁচ বছর পর আবারও নাটকটি মঞ্চে নিয়ে আসে লুব্ধক থিয়েটার। প্রদর্শনীতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দীন ভূঞা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আতিকুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মনিরুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সিকৃবি ছাত্রলীগের নেতৃবৃন্দ, থিয়েটার সাস্ট, থিয়েটার মুরারিচাদ কলেজের নাট্যকর্মীরা ও সাধারণ শিক্ষার্থী।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আতিকুজ্জামান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “লুব্ধক থিয়েটার নাটকের মাধ্যমে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বরাবরই মঞ্চে তাদের পরিবেশনা প্রাণবন্ত হচ্ছে। এছাড়াও তিনি অচিরেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক চর্চার অভয়ারণ্যে পরিণত হবে বলে মন্তব্য করেন।”

লুব্ধকের সভাপতি দেবাশীষ বিশ্বাস বলেন, “লুব্ধক থিয়েটার’ ক্যাম্পাসের একটি নাট্য সংগঠন। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি “সমাজকে দেখি, সমাজকে গড়ি” এই প্রত্যয়কে ধারণ করে সমাজে ঘটে যাওয়া অন্যায়, অবিচার ও শোষণের প্রতিচ্ছবি নাটকের মাধ্যমে মঞ্চে তুলে ধরছে। যুগ যুগ ধরে চলা দুর্বলের প্রতি সবলের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে নাটক মঞ্চায়নের মাধম্যে লুব্ধক থিয়েটার চালিয়ে যাচ্ছে এক নীরব আন্দোলন। বিভিন্ন সময় বিভিন্ন প্রযোজনার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে লুব্ধক থিয়েটার। এখন পর্যন্ত সংগঠনটি নাট্যকার সেলিম আল দীন রচিত “বাসন”, নাট্যকার আব্দুল্লাহ আল মামুন রচিত “এখনো ক্রীতদাস” এবং নাট্যকার মান্নান হীরা রচিত “আগুনমুখা” সহ মোট ৫ টি নাটক মঞ্চস্থ করেছে। নাট্যচর্চার মাধ্যমে সব ধরনের প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে লুব্ধক দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।”

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন ‘লুব্ধক থিয়েটার’।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত