আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্রথম চালানে স্পেন যাচ্ছে ৬০ টন তৈরি পোশাক

প্রথম চালানে স্পেন যাচ্ছে ৬০ টন তৈরি পোশাক

আকাশ পথে সিলেট থেকে প্রথম ফ্রেইটার ফ্লাইটে রোববার ৬০ টন তৈরি পোশাক যাচ্ছে স্পেনে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস বলছে, কার্গো উড়োজাহাজ ভাড়া করে এ কার্যক্রম চালানো হবে। 


এদিকে, চট্টগ্রাম বিমানবন্দরেও সচল হচ্ছে ২৭০ টনের কার্গো স্টেশন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও বেশি ফ্রেইটার ফ্লাইট (মালবাহী উড়োজাহাজ) পরিচালনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। 


সম্প্রতি বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এরপর আকাশপথে আরও বেশি পণ্য পরিবহনের পদক্ষেপ নেয় বাংলাদেশ। 

এরই ধারাবাহিকতায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বাড়িয়েছে বিমান। সংস্থাটি বলছে, প্রাথমিকভাবে উড়োজাহাজ ভাড়া করে পণ্য পরিবহন করা হবে। আপাতত প্রতি সপ্তাহে চারটি উড়োজাহাজে পণ্য যাবে। 

বিমানের কার্গো বিভাগের পরিচালক শাকিল মেরাজ বলেন, ‘এয়ারবাসের এ–৩৮০ উড়োজাহাজে ৬০ টন তৈরি পোশাক আমরা প্রথম চালানে পাঠাব। এর জন্য কর্মীদের প্রশিক্ষণ এবং ইউরোপীয় ইউনিয়নের সেফটি এবং সিকিউরিটির যে প্রটোকল আছে, ভ্যালিডিটেশন বা সার্টিফিকেশন, সে কাজগুলো আমাদের সম্পন্ন হয়েছে।’


তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘যে কোনো বিমানবন্দর থেকে যখন আমরা পণ্য পাঠাই, দুই থেকে আড়াই ডলার পার কেজি পাঠাতে পারে। এখানে ৪ ডলার থেকে শুরু করে ৭ ডলার পর্যন্ত আমাদেরকে দিতে হয়। এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। এরজন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। প্রথমে বিদেশি এয়ারলাইনসগুলোকে ডেকে ওনাদের কথা বলতে হবে। পরবর্তীতে বিমান বাংলাদেশকে কার্গো হ্যান্ডলিং শুরু করতে হবে।’ 


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও ফ্রেইটার ফ্লাইট চালুর জন্য প্রস্তুত হচ্ছে। সচল হচ্ছে ২৭০ টনের কার্গো স্টেশন। চট্টগ্রাম থেকে চীনে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হচ্ছে। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রামেও আমরা খুব শিগগিরই শুরু করব। কার্গো যেটা ছিল সেটার মধ্যে কিছু ছোটখাট কাজ গত ১ সপ্তাহ ধরে চলছে। অন্যান্য সব প্রিপারেশনও আমরা নিচ্ছি। ওখানে কাস্টমস–ইমিগ্রেশনকে নিয়ে বৈঠকও হয়েছে।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও কার্গো চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে দ্রুত তৃতীয় টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত