আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে সভা অনুষ্ঠিত

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে সভা অনুষ্ঠিত

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, হিজড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের আবাসনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। সুন্দর ও সঠিক পথে তাদেরকে ফিরিয়ে আনতে সবাই মিলে কাজ করতে হবে।

হিজড়া যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত “হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক প্রকল্পের” প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, প্রত্যেক মানুষেরই ক্ষুধা নিবারণ করতে হয়। ক্ষুধা মেটাতে গিয়ে তারা অনেকসময় অনেক দৃষ্টিকঠোর কাজ করে থাকে। তাদেরকে কাজের সুযোগ দিলে তারা হয়তো এমন কাজ থেকে ফিরে আসবে। তাই এ প্রকল্প যাতে হিজড়া জনগোষ্ঠীর জন্য যথাযথভাবে কাজ করে সেদিকে দৃষ্টি রাখতে হবে।

আলোচনায় অংশ নেন হিজড়া জনগোষ্ঠীর সদস্যরা। এসময় তারা বলেন, বর্তমান সরকার তাদেরকে তৃতীয়লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিলেও আজও তারা সমাজ থেকে অবহেলিত, শিক্ষার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং রাষ্ট্রীয়ভাবে বৈষম্যের শিকার।

এসময় তারা প্রশাসনের কাছে সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার চান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত