আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

এমসি কলেজের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের দাবি

এমসি কলেজের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের দাবি

মুরারিচাঁদ (এমসি) কলেজের ইতিহাস ও ঐতিহ্য এ অঞ্চলের মানুষের গৌরবোজ্জ্বল অর্জন। সেই অর্জিত ইতিহাস ও ঐতিহ্য শতাব্দীকালের স্মৃতিবাহী ও কালের সাক্ষী। সংস্কৃতিচর্চা, বুদ্ধিচর্চা ও নারীজাগরণে এমসি কলেজের অবদান অনস্বীকার্য। এজন্য এমসি কলেজের বিপন্ন ঐতিহ্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিবেশ ও ঐতিহ্য- সংরক্ষণ ট্রাস্টের উদ্যোগে সিলেটে বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস গবেষণা গ্রন্থে 'মুরারিচাঁদ কলেজের ইতিহাস ও ঐতিহ্য অনুষঙ্গ এবং প্রাসঙ্গিক ভাবনা' শীর্ষক মুক্ত আলোচনা ও আড্ডায় বক্তারা এসব কথা বলেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর বই বিপণন প্রতিষ্ঠান বাতিঘরে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের সভাপতিত্বে ও ট্রাস্টি অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপনের সঞ্চালনায় গবেষণা গ্রন্থের আলোচ্য বিষয়ের প্রতিপাদ্যে মূল আলোচনা ও আড্ডার সূত্রপাতে বক্তব্য উপস্থাপন করেন গ্রন্থের লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জফির সেতু।

মূল আলোচনায় তিনি বলেন, এমসি কলেজের ক্যাম্পাস একটা ঐতিহ্য, আসাম টাইপের ঘর অনেক বড় ঐতিহ্য, নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র, হাসপাতাল, ওয়ার্কশপ এমসি কলেজের ছিল। ১৯১৭ সালে এমসি কলেজের প্রথম ম্যাগাজিন প্রকাশিত হয়। ১৯২১ থেকে বছরের ৪টি ম্যাগাজিন প্রকাশিত হতো।

তিনি বলেন, এমসি কলেজের বস্তুগত ও অবস্তুগত ঐতিহ্য আজ বিপন্ন। বস্তুগত ঐতিহ্য সংরক্ষণ ও অবস্তুগত স্থাপনা সংস্কার জরুরি। ঐতিহ্য বিপন্ন হওয়ার পেছনে আমাদের দায় আছে। এই অবস্থান থেকে ফিরিয়ে আনতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার ও বাপা সিলেটের প্রেসিডেন্ট ড. জামিল আহমদ চৌধুরী, সিলেট মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুধাংশু শেখর তালুকদার ও অধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর ও অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সাংবাদিক নজরুল ইসলাম বাসন ও আল আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. ফারুক উদ্দিন, স্থাপত্য বিভাগের প্রধান ড. কৌশিক সাহা ও ড. শাহাদাত হোসেন চৌধুরী, এমসি কলেজের ছাত্র সংসদের সাবেক নির্বাচিত কর্মকর্তা এম. শাহরিয়ার কবির সেলিম, সাংস্কৃতিক সংগঠন ও উদীচী সিলেটের সাবেক সভাপতি মনির হেলাল, সুপ্রিমকোর্টের আইনজীবী ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেটের ট্রাস্টি অ্যাডভোকেট সুদীপ্ত অর্জুন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত