আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নিরাপদ পণ্য সরবরাহ নিশ্চিতে মনিটরিং জোরদার করুন: বিভাগীয় কমিশনার

নিরাপদ পণ্য সরবরাহ নিশ্চিতে মনিটরিং জোরদার করুন: বিভাগীয় কমিশনার

পবিত্র রমজান মাসে সিলেটের নিত্যপ্রয়োজনীর পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মনিটরিং জোরদার করার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৪ উপলক্ষ্যে শুক্রবার (১৫ মার্চ) সকালে আলমপুরস্থ বিভাগীয় সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ব্যবসায়ী ও ভোক্তা পরস্পরের প্রতিপক্ষ নয় বরং তারা একে অপরের পরিপূরক। উভয়ের সম্মিলিত ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম গতিশীলতা লাভ করে এবং স্থিতিশীল বাজার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে পণ্যের সরবরাহ চেইন নিরবিচ্ছিন্ন রাখার ওপরে তিনি জোর দেন এবং এক সাথে সকল পণ্য না কিনে ধাপে ধাপে পণ্য ক্রয়ের জন্য ভোক্তাদের প্রতি অনুরোধ করেন। পবিত্র রমজান মাসে কোন ব্যবসায়ী যেন অধিক মুনাফার লোভে অবৈধভাবে পন্য মজুদ করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। বিভাগীয় কমিশনার আক্ষেপ করে বলেন, পবিত্র রমজানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন পণ্যের মূল্যে ছাড় দেয়া হলেও আমাদের দেশের কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে দেয়। এ বছর কোন অসাধু ব্যবসায়ী যেন কারসাজির মাধ্যমে স্বাভাবিক বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়াও ভোক্তা-বান্ধব পরিবেশ বজায় রাখাসহ পণ্যের দাম ও সরবরাহ নিশ্চিত করার জন্য জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়মিত অভিযান পরিচালনা এবং সকল ধরণের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার। এসময় রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য ব্যবসায়ীদের আরো সংযত হয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি উদাত্ত আহবান জানান।

আলোচনা সভায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপপরিচালক মো. ফখরুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, বাজার ব্যবস্থা স্থিতিশীল করার ক্ষেত্রে পণ্যের সরবরাহ চেইন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পণ্যের সরবরাহ চেইন নিশ্চিত করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফখরুল ইসলাম আরো বলেন সিলেটের অধিকাংশ ব্যবসায়ীরা সৎ এবং ভোক্তা-বান্ধব হলেও কিছু সংখ্যক মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ী রয়েছে যারা বিভিন্ন সময় বাজারে পণ্যের দাম বৃদ্ধিসহ কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তোলে। অধিক মুনাফার লোভে যারা নিম্নমানের নকল-ভেজাল পণ্য উৎপাদন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে অবিচলভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি পবিত্র রমজান মাসে সিলেট মেট্রোপলিটন এলাকা ও বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলাসমূহে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একাধিক টিম নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করছে বলেও জানান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট রেঞ্জ পুলিশের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) নাছির উদ্দিন আহমেদ, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইমরুল হাসান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি এহতেশামুুল হক চৌধুরী এবং ক্যাব, সিলেট এর সভাপতি জামিল চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সিলেটের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা হুমায়ুন কবির, সিলেটের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ নরফরাজ হোসেন, সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক আলিমুল এহসান চৌধুরী, শান্ত দেব, ব্যবসায়ী নেতা ময়নুল হক চৌধুরী, হাজী দেলোয়ার হোসেন, হাজী আতিকুর রহমান, খালেদ আহমদ, ফুলকলির ডিজিএম জসিম উদ্দিন, ইমরানুল হক, আতিকুর রহমান প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত সভায় উপস্থিত হয়ে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত