আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

মানবতার অগ্রদূত ছিলেন বঙ্গবন্ধু: প্রতিমন্ত্রী

মানবতার অগ্রদূত ছিলেন বঙ্গবন্ধু: প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন মুক্তি ও মানবতার অগ্রদূত। বঙ্গবন্ধুর অন্তরজুড়ে ছিল বাংলাদেশের সমৃদ্ধি। তিনি চেয়েছিলেন, রাজনৈতিক মুক্তির পর বাঙালি জাতির অর্থনৈতিক ও সামাজিক মুক্তি আসবে। বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। তারই দেখানো পথে হাঁটছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে।

শনিবার (১৬ মার্চ) বিকালে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলার বাইশঘর নিজ বাড়িতে অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুব আদর করতেন। তিনি জানতেন, শিশুদের তৈরি করতে পারলে একটি সৎ ও সাহসী জাতি তৈরি হবে। তাই শিশুদের বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের জন্য নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহিদ পরিবারের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রব, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সহ সভাপতি সেলিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপ প্রচার সম্পাদক শাখাওয়াত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য মকদ্দুস, কাউন্সিলর ফজর আলী, পৌর আওয়ামী লীগের সদস্য চেরাগ আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শামসাদুর রহমান লাহিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সিলেট জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, জাকির হোসেন মামুন, আবিদুর রহমান, কয়েস আহমদ, মাসুদ আহমদ রিপন, আলমগীর, সৈকত, সাইদুল, উজ্জল, দশঘর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হামিদ, আবুল হোসেন, শাহ আলম, জাহান মিয়া, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিরুল ইসলাম, সোয়া প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত