আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

শিশুদের মাঝে প্রতিমন্ত্রীর ইফতার বিতরণ

শিশুদের মাঝে প্রতিমন্ত্রীর ইফতার বিতরণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বাঙালী জাতির মুক্তির জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে অনেক ত্যাগ স্বীকার করে ছিলেন। তিনি মাদক নিষিদ্ধ করে মানুষকে সুস্থ পথে চলার দিকনির্দেশনা দিয়ে ছিলেন এবং ইসলামিক ফাউন্ডেশন গঠন, বায়তুল মোকাররক মসজিদ নির্মাণ ও বিশ্ব ইজতেমার জায়গা দিয়ে ইসলাম প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর দেখানো পথে চলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করার পাশাপাশি দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

রোববার (১৭ মার্চ) বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের নতুন বাজার এলাকায় স্থাপিত ‘উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে’ নিজের ব্যক্তিগত উদ্যোগে ‘ইফতার বিতরণ ও দোয়া মাহফিল’ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় একথাগুলো বলেন।

শফিক চৌধুরী আরোও বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুব আদর করতেন। কারণ তিনি জানতেন শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ-এ একটি সৎ ও সাহসী জাতি তৈরি হবে। তাই শিশুদেরকে বঙ্গবন্ধু নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ‘উপজেলা মডেল মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম।

ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেটের জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র রফিক হাসান, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, বিশ্বনাথ পৌর আল-ইসলাহ’র সভাপতি ফয়জুল ইসলাম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত