আপডেট :

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

বাংলাদেশ-বৃটেন কূটনৈতিক সম্পর্কের ৫১ বছর: বৃটিশ হাইকমিশনার

বাংলাদেশ-বৃটেন কূটনৈতিক সম্পর্কের ৫১ বছর: বৃটিশ হাইকমিশনার

সিলেটে নানা শ্রেনীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার উপশহরস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল যেন মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের পূর্বে বৃটিশ হাইকমিশনার অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, সিলেট হচ্ছে একটি ঐতিহাসিক এলাকা। যুক্তরাজ্যের সাথে সিলেটের সম্পর্ক অত্যন্ত নিবিড়। কারণ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের ৯০ শতাংশ হচ্ছেন সিলেটী। সিলেটের কারণে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক দিনে দিনে আরো চমৎকার হচ্ছে। যুক্তরাজ্যে সিলেটিদের অবদান খুবই অনন্য। যুক্তরাজ্য এবং সিলেট কীভাবে ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করতে পারে তার উপর গুরুত্বারোপ করেন তিনি।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দৃঢ় সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়নসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে যুক্তরাজ্য।

ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫১ বছর পার করেছে বাংলাদেশ-বৃটেন। এ সময়ে ব্রিট বাংলা বন্ধন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সম্পর্কের ধারাবহিকতা ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে।

সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বৃটিশ হাইকমিশনার বলেন, সংযম ও শান্তির সমুহান বার্তা নিয়ে প্রতিবছরই ফিরে আসে মাহে রমজান। আর রমজানে সামাজের সবার সাথে একত্রে বসার সুযোগ করে দেয় এ ইফতার মাহফিল।

ইফতার মাহফিলে সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানসহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইফতার মাহফিলে বৃটিশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ কর্মকর্তারা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত