আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফেসবুক, মাইক্রোসফট, আমাজন

ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফেসবুক, মাইক্রোসফট, আমাজন

এলএ বাংলা টাইমস

ট্রাম্পের এইচ ওয়ান বি ভিসা নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেছে মাইক্রোসফট, ফেসবুক, আমাজনসহ ৫০টিরও বেশি প্রযুক্তি সংস্থা। সোমবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে সংস্থাগুলোর পক্ষ থেকে এই চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়।


সংস্থাগুলোর পক্ষ থেকে বলা হয়, ভিসার এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে। এই মামলায় বাদী হিসেবে যুক্তরাষ্ট্রের চেম্বার অব কমার্সসহ আরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।  

গত জুনে ট্রাম্প প্রশাসন ঘোষণায় ২০২০ সালের শেষ পর্যন্ত সকল এইচ ওয়ান বি ও জে ওয়ান ভিসা প্রত্যাহার করে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের চাকরির বাজারের সুরক্ষার উদ্দেশ্যে ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।

এই নিষেধাজ্ঞার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ভারতীয় কর্মীরা। যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীদের একটি বড় অংশই প্রযুক্তিখাতে নিয়োজিত। ফলে প্রযুক্তিসংস্থাগুলোও এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়ে। 

তবে ভিসা প্রত্যাহারের ফলে যুক্তরাষ্ট্রের চাকরির বাজার উলটো ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দক্ষ কর্মীদের অন্য থেকে দেশে আনতে না পারলে কোম্পানীগুলো অন্য দেশেই তাদের অফিসগুলোতে আরও বেশি স্থানীয় কর্মী নিয়োগ দিতে পারে। সেক্ষেত্রে তা নেচিবাচক প্রভাব ফেলবে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে। 

জুনে নিষেধাজ্ঞা আরোপের পর এখন পর্যন্ত এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অনেকগুলো ফাইল আদালতে জমা দিয়েছে বিভিন্ন কোম্পানি, কিন্তু ট্রাম্প সরকারের সিদ্ধান্ত তাতে পরিবর্তিত হয়নি। তাই ফেসবুক, মাইক্রোসফটের মতো বড় প্রতিষ্ঠানের চ্যালেঞ্জও ট্রাম্পের নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে কিনা তা বলা যাচ্ছে না।  







এলএ বাংলা টাইমস/এমকে

শেয়ার করুন

পাঠকের মতামত