আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

হুয়াওয়ে ও জেডটিই-কে ফাইভ-জি নেটওয়ার্কে নিষিদ্ধ করবে কানাডা

হুয়াওয়ে ও জেডটিই-কে ফাইভ-জি নেটওয়ার্কে নিষিদ্ধ করবে কানাডা

জাতীয় নিরাপত্তাজনিত কারণে, কানাডা তাদের দেশের ফাইভ-জি ওয়্যারলেস নেটওয়ার্কে চীনের টেলিযোগাযোগ কোম্পানী হুয়াওয়ে ও জেডটিই-কে নিষিদ্ধ ঘোষণা করবে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কানাডার কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ মিত্রদের পর কানাডাও দীর্ঘ প্রতিক্ষীত এই পদক্ষেপটি গ্রহণ করল। হুয়াওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটকের কারণে কানাডা ও চীনের মধ্যে সৃষ্ট একটি কূটনৈতিক বিবাদের ধারাবাহিকতায় এমন এক পদক্ষেপের ঘোষণা এল। যুক্তরাষ্ট্রের এক গ্রেফতারি পরোয়ানার কারণে ওই কর্মকর্তাকে আটক করেছিল কানাডা।

চীনের প্রযু্ক্তি প্রতিষ্ঠানগুলোকে টেলিযোগাযোগ অবকাঠামোতে প্রবেশাধিকার দিলে নিরাপত্তার উপর তার প্রভাব সম্পর্কে যুক্তরাষ্ট্র আগে থেকেই সতর্ক করে আসছিল। এমন প্রবেশাধিকার রাষ্ট্রীয়ভাবে গুপ্তচরবৃত্তিতে ব্যবহার করা হতে পারে বলে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায়।

কানাডার নিষেধাজ্ঞা বিষয়ে এএফপি হুয়াওয়ের কাছে মন্তব্যের জন্য অনুরোধ করলে, কোম্পানিটি তাৎক্ষণিকভাবে তাতে সাড়া দেয়নি।

কানাডার শিল্পমন্ত্রী ফ্রসোঁয়া-ফিলিপ শ্যাম্পেন ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন।

কানাডা কয়েক বছর ধরেই ফাইভ-জি প্রযুক্তি এবং নেটওয়ার্কে প্রবেশাধিকারের বিষয়গুলো পর্যালোচনা করে আসছে। প্রাথমিকভাবে ২০১৯ সালে সিদ্ধান্তের বিষয়ে আশা করা হলেও, কানাডা বারবারই সিদ্ধান্ত গ্রহণ বিলম্বিত করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত