আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ফেসবুকে ফেলোশিপের সুযোগ, বছরে দেবে ৪২ হাজার ডলার

ফেসবুকে ফেলোশিপের সুযোগ, বছরে দেবে ৪২ হাজার ডলার

আন্তর্জাতিকমানের প্রোগ্রাম দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৩ দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। এই ফেলোশিপের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীদের ফেলোশিপের জন্য আবেদনের সুযোগ রয়েছে বলে জানিয়েছে মেটা।আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ আগস্ট থেকে। চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

মেটা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৩–এর আবেদন গ্রহণ ৩ আগস্ট থেকে শুরু হয়েছে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।

মেটা জানায়, পিএইচডি ফেলোশিপ ২ বছরের জন্য একটি ফুল ফান্ডেড প্রোগ্রাম। পড়াশোনার খরচ সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে জমা হয়ে যাবে। এ ছাড়া ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভাতা, টিউশন ফি, জীবনযাত্রার খরচ, বার্ষিক উপবৃত্তি ও সম্মেলন ভ্রমণের খরচ বাবদ বছরে প্রায় ৪২ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। এভাবে ২ বছর দেওয়া হবে। যা প্রায় ৩৯ লাখ ৪৮ হাজার টাকা (১ ডলার সমান ৯৪ টাকা ধরে)।

যেসব বিষয়ে ফেলোশিপ দেওয়া হবে—

এআই সিস্টেম এইচডব্লিউ এসডব্লিউ কো–ডিজাইন

অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস

এরআর/ভিআর ব্যাটারি রিসার্চ

এআর/ভিআর কম্পিউটার গ্রাফিকস

এআর/ভিআর ফিউচার টেকনোলজিস

এআর/ভিআর হিউম্যান–কম্পিউটার ইন্টারেকশন

এআর/ভিআর হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং

এআর/ভিআর ফটোনিকস অ্যান্ড অপটিকস

এআর/ভিআর ওয়্যারলেস

অডিও প্রেজেন্স

অগমেন্টেড রিয়েলিটি অডিও

কম্পিউশনাল সোশ্যাল সায়েন্স

ডেটাবেজ সিস্টেমস

ডিস্ট্রিবিউটেড সিস্টেমস

ইকোনমিকস অ্যান্ড কম্পিউটেশন

হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন—সোশ্যাল মিডিয়া, পিপল অ্যান্ড সোসাইটি

নেটওয়ার্কিং

প্রাইভেসি অ্যান্ড ডেটা প্র্যাকটিসেস

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস

সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি

টেকনোলজি পলিসি রিসার্চ

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে পিএইচডি শিক্ষার্থী হতে হবে।

মেটার সঙ্গে সম্পর্কিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী হতে হবে।

বিশ্বের যেকোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।

মেটার কর্মী হলে এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

মেটার এআই রেসিডেন্ট হওয়া যাবে না।

এই ফেলোশিপে অংশ নেওয়ার সময় অন্য কোনো প্রতিযোগী প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করা যাবে না।

ফেলোশিপ চলাকালীন অন্য কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করা যাবে না।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের প্রথমে এই লিংকে রেজিস্ট্রেশন করে তারপর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সিভি, রিসার্চ স্টেটমেন্ট ও দুটি লেটারস অব রিকমেন্ডেশনসহ প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। আবেদনপদ্ধতি ও ফেলোশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময় : ২০ সেপ্টেম্বর ২০২২। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত