আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

চীনে বন্ধ হলো গুগল ট্রান্সলেট

চীনে বন্ধ হলো গুগল ট্রান্সলেট

টেক জায়ান্ট গুগল চীনের মূল ভূখণ্ডে এর অনুবাদ পরিষেবা (গুগল ট্রান্সলেট) বন্ধ করেছে। এমনিতেই সেখানে প্রতিষ্ঠানটির হাতে গোনা কয়েকটি পরিষেবা চালু আছে। কারণ চীনে বেশিরভাগ পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্লক করা আছে।

গুগল ট্রান্সলেট অ্যাপ ও ওয়েবসাইটে গেলে বর্তমানে একটি জেনেরিক সার্চ বার দেখাচ্ছে এবং একটি লিংক চীনা ব্যবহারকারীদের গুগল ট্রান্সলেটের হংকং পেজে নিয়ে যাচ্ছে, যা মূলত মূল ভূখণ্ডে ব্লক করা।

চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, শনিবার থেকেই গুগলের এই পরিষেবা ব্যবহার করা যাচ্ছে না। এমনকি গুগলের ক্রোম ব্রাউজারে অনুবাদের যে বিল্ট-ইন সুবিধা রয়েছে তাও ব্যবহার করতে পারছেন না চীনা ব্যবহারকারীরা।

গুগল এক বিবৃতিতে জানায়, কম ব্যবহারকারীর জন্য চীনে গুগল ট্রান্সলেট পরিষেবা বন্ধ করা হয়েছে।

তবে সেখানে পরিষ্কার করা হয়নি ঠিক কতজন পরিষেবাটি ব্যবহার করে আসছিলেন।

চীনের সাথে মার্কিন এই প্রতিষ্ঠানের সম্পর্ক বেশ আগে থেকেই খারাপ। দেশটির সেন্সরশিপ নীতি মেনে চলতে অনিচ্ছা প্রকাশ করার পর ২০১০ সালে গুগল নিজেদের সার্চ ইঞ্জিন চীন থেকে সরিয়ে নেয়। পরে দেশটিতে ইমেইল পরিষেবা, জিমেইল ও গুগল ম্যাপসের কার্যক্রম বন্ধ করে দেয়।

কঠোর সেন্সরশিপ নীতি বজায় রাখতেই চীনা কর্তৃপক্ষ গুগল, ফেসবুক, টুইটারের মতো বেশিরভাগ পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্লক করেছে। চীনা প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই সেই নীতি কঠোরভাবে মেনে চলতে হয় এবং কর্তৃপক্ষের রাজনৈতিকভাবে সংবেদনশীল বলে মনে করা কী-ওয়ার্ড ও বিষয়গুলো সেন্সর করতে হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আইটি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত