আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ফেসবুক প্রোফাইল থেকে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

ফেসবুক প্রোফাইল থেকে বাদ পড়ছে ধর্ম ও রাজনৈতিক বিশ্বাস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রোফাইলে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক প্রোফাইলে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে “অ্যাড্রেসেস”, “ইন্টারেস্টেড ইন”, “রিলিজিয়াস ভিউজ” এবং “পলিটিক্যাল ভিউজ” ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না।

ফেসবুকে ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা হচ্ছিল। এর আগে ফেসবুক ব্যবহারকারীর লিঙ্গ পরিচয়, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাসের মতো বিষয়বস্তুকে লক্ষ্য করতে বিজ্ঞাপন না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এবার ফেসবুকের প্রোফাইলে ব্যবহারকারীর যোগাযোগের ঠিকানাসহ ব্যক্তিগত চারটি ঘরের তথ্য আর দেখানো হবে না। ইতোমধ্যে ব্যবহারকারীদের এই পরিবর্তন সম্পর্কে নোটিফিকেশন দিয়েছে ফেসবুক।

ব্যবহারকারীর যৌনতা, রাজনৈতিক ও ধর্ম বিশ্বাসের মত ব্যক্তিগত তথ্য-উপাত্ত শেয়ার করার সুযোগ ছিল “ইন্টারেস্টেড ইন” ক্যাটেগরিতে।

ফেসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে বলেছেন, “ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে এ পরিবর্বতনগুলো আনা হচ্ছে। যেসব ব্যবহারকারী আগে এসব তথ্য শেয়ার করেছেন, আমরা তাদের নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি যে এই শ্রেণিগুলো মুছে দেওয়া হবে।… এই পরিবর্তনে কারও নিজে থেকে এসব তথ্য ফেসবুকের অন্যান্য জায়গায় শেয়ার করার সক্ষমতা প্রভাবিত হবে না।”

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ফেসবুকের আসন্ন এ পরিবর্তন বুধবারই চিহ্নিত করেছিলেন সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।

শেয়ার করুন

পাঠকের মতামত