আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

লোকজনকে টার্গেট করে এখনও স্পাইওয়্যার ব্যবহার হচ্ছে: মেটা

লোকজনকে টার্গেট করে এখনও স্পাইওয়্যার ব্যবহার হচ্ছে: মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজনকে টার্গেট করে এখনও স্পাইওয়্যার ব্যবহার করা হচ্ছে বলে সতর্ক করেছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এসব প্রচেষ্টা রুখতে মেটার কোম্পানিগুলো নতুন নতুন কৌশল নিচ্ছে বলেও জানানো হয়। সূত্র: দ্য গার্ডিয়ান

মেটা জানিয়েছে, সাংবাদিক ও অধিকারকর্মীসহ এসব সামাজিক মাধ্যমের ব্যবহারকারীদের গোপনীয়তা ভাঙতে এলোপাতাড়ি টার্গেট করা হচ্ছে। এক প্রতিবেদনে ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা জানায়, তারা এ অপচেষ্টা রুখে দেওয়ার অংশ হিসেবে রাশিয়া সংশ্লিষ্ট ‍দুটি, ইসরায়েলভিত্তিক একটি ও চীনভিত্তিক একটিসহ বেশকিছু প্রতিষ্ঠানকে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রাশিয়ার অ্যাভালাঞ্চে নামের একটি কোম্পানির সঙ্গে যুক্ত শতাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে।

মার্কিন প্রতিষ্ঠান মেটার কোম্পানিগুলোর আওতায় বিশ্বজুড়ে শত কোটির বেশি ব্যবহারকারী রয়েছে। এসব কোম্পানির মধ্যে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অন্যতম। ফলে মেটার এমন সতর্কবার্তায় বিপুল সংখ্যক সামাজিক মাধ্যম ব্যবহারকারীর মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। মেটার নিরাপত্তা নীতি প্রধান নাথানিয়েল গ্লেইসার সাংবাদিকদের বলেন, ‘লোকজনকে রক্ষায় সবকিছু করাই আমাদের লক্ষ্য। এজন্য আমরা ইন্ডাস্ট্রির সবার সঙ্গে নানাবিধ তথ্য শেয়ার করি।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত