আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ক্রোমে পাসওয়ার্ডের বদলে 'পাসকি'

ক্রোমে পাসওয়ার্ডের বদলে 'পাসকি'

গুগলের জনপ্রিয় ব্রাউজার ক্রোমে যুক্ত হয়েছে নতুন প্রজন্মের পাসওয়ার্ড 'পাসকি'। এর মাধ্যমে ব্যবহারকারীর নিরাপত্তায় বহুল ব্যবহূত পাসওয়ার্ডের বিকল্প সেবা আনুষ্ঠানিক যুক্ত করল গুগল। ব্যবহারকারীর পরিচয় নিশ্চিতে 'ইউনিক আইডেন্টিটি কি' হিসেবে ডিভাইসে সংরক্ষণ করতে হয় পাসকি। পাসওয়ার্ডের বদলে নিজস্ব সেবায় 'পাসকি এপিআই' ব্যবহার করে বায়োমেট্রিক্স বা অন্য কোনো নিরাপদ পরিচয় নিশ্চিতকরণ প্রযুক্তির সঙ্গে 'পাসকি'র সমন্বয়ে সংশ্নিষ্ট সেবায় লগ-ইন করা যায়। পাসওয়ার্ড চুরির শঙ্কা না থাকায় 'পাসকি' অধিকতর নিরাপদ।

গত অক্টোবর মাস থেকে ফিচারটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর চলতি মাসে সেবাটি অবমুক্ত করেছে গুগল। সম্প্রতি ক্রোম ওএসের স্টেবল চ্যানেলেও পাসওয়ার্ডবিহীন এ লগ-ইন সুবিধা চালু করেছে কোম্পানিটি। গুগল জানিয়েছে, উইন্ডোজ ১১, ম্যাকওএস ও অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে কাজ করবে নতুন পাসকি। অ্যান্ড্রয়েডসহ অন্যান্য ডিভাইস থেকেও পাসকি সমন্বয় করা যাবে। নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজার তৃতীয় পক্ষীয় পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমেও পাসকি সমন্বয় করা যাবে।

এদিকে বিশেষজ্ঞরা বলছে, পাসকির ব্যবহার সর্বজনীন হবে কিনা তা নির্ভর করছে ওয়েবসাইটগুলো 'WebAuthn API' ব্যবহার করছে কিনা তার ওপর। কেননা, বিশেষায়িত এ এপিআই না থাকলে পাসকি ব্যবহার করা যাবে না। এদিকে পাসওয়ার্ডের বিকল্প আনতে গুগলের পাশাপাশি অ্যাপল ও মাইক্রোসফটের মতো প্রযুক্তি জায়ান্টরাও কাজ করছে। আর এসব কোম্পানির কার্যক্রম সফল হলে পাসওয়ার্ড ধারণাটিই হয়তো উঠে যাবে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত