আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ব্যাকআপ থেকে হোয়াটসঅ্যাপের পুরনো ডাটা ফিরিয়ে আনবেন যেভাবে

ব্যাকআপ থেকে হোয়াটসঅ্যাপের পুরনো ডাটা ফিরিয়ে আনবেন যেভাবে

বর্তমানে শুধু ব্যক্তিগত প্রয়োজনেই নয়, প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজেও হোয়াটসঅ্যাপের নিয়মিতই ব্যবহার হয়ে থাকে। হোয়াটসঅ্যাপে যেমন অনেক ব্যক্তিগত কথা-ছবি স্মৃতি হয়ে থাকে তেমনই অনেক অফিশিয়াল বার্তা আদানপ্রদানও ডকুমেন্ট হিসেবে জমা হয়ে থাকে। কিন্তু কোনও কারণে যদি মোবাইল ফোন পরিবর্তন করতে হয় বা হোয়াটসঅ্যাপকে কোনও কারণে পুনরায় ইনস্টল করতে হয়, তাহলে মুছে যায় সব স্মৃতি, সব ডকুমেন্ট।

তাই প্রথমেই উচিত হোয়াটসঅ্যাপকে ব্যাকআপ করে নেওয়া। ব্যাকআপ থাকলেই যেকোনও সময় তা রিস্টোর করে পুরোনো তথ্যকে উদ্ধার করা সম্ভব। ব্যাকআপ করতে চাইলে প্রথমে সেটিংসে গিয়ে চ্যাটস সিলেক্ট করতে হবে। এরপর গুগলের কোন অ্যাকাউন্টে ব্যাকআপ করবেন তা নির্দিষ্ট করে ব্যাকআপ বাটনে ট্যাপ করতে হবে। কত দিন পরপর ব্যাকআপ চান সেটাও নির্ধারণ করে দিতে হবে।

এরপর নতুন কোনও ডিভাইসে বা একই ডিভাইসে হোয়াটসঅ্যাপ নতুন করে ইনস্টল করার পর ব্যাকআপ থেকে তথ্য ফিরিয়ে আনতে চাইলে আপনাকে একই নম্বর এবং একই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপ ইনস্টল করা না থাকলে প্লেস্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর চালু করলে টার্মস অ্যান্ড কন্ডিশনস আসবে। সেখানে এগ্রি বাটনে ট্যাপ করার পর ফোন নম্বর লেখার ঘর আসবে। সেখানে আগের নম্বরটি দিয়ে নেক্সট উইন্ডোতে গেলে সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি সেই উইন্ডোতে বসিয়ে নেক্সটে গেলে হোয়াটসঅ্যাপ কন্টাক্টস ব্যবহারের পারমিশন চাইবে। পারমিশন দিয়ে দেওয়ার পরে পরবর্তী উইন্ডোতে যাবে অ্যাপটি।

পরবর্তী এই উইন্ডোতে থাকবে ব্যাকাআপ থেকে পুরোনো ফাইল রিস্টোর করার অপশন। সেখানে আপনার মোবাইলে ব্যবহার করা গুগল আইডিগুলোর তালিকা দেখাবে। যে আইডিতে আপনি হোয়াটসঅ্যাপের তথ্য ব্যাকআপ করেছেন সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপর রিস্টোর বাটনে ট্যাপ করতে হবে। এর পরে নতুন একটি উইন্ডো আসবে, সেখানে আপনাকে প্রোফাইল ছবি বসাতে হবে। প্রোফাইল ছবি, আপনি চাইলে মোবাইলের ক্যামেরা ব্যবহার করে নতুন করে তুলে দিতে পারেন অথবা মেমরিতে থাকা যেকোনও ছবিও ব্যবহার করতে পারেন। এরপর নেক্সটে গেলে আগের ব্যাকআপ হওয়া তথ্যসহ নতুন করে চালু হবে হোয়াটসঅ্যাপ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত