আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চ্যাট পিন করার ক্ষেত্রে আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

চ্যাট পিন করার ক্ষেত্রে আকর্ষণীয় ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

ছবি: এলএবাংলাটাইমস

ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে বরাবরই বিভিন্ন ধরনের ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে হোয়াটসঅ্যাপ। আগেই প্রয়োজনীয় চ্যাটকে পিন করে রাখার অপশন মিলেছিল এই অ্যাপে। এবার চ্যাট কতক্ষণ পিন করা অর্থাৎ সবার উপরে থাকবে, তা আগে থেকে ঠিক করে রাখতে পারবেন আপনি। অর্থাৎ কোনো চ্যাট কতক্ষণ পিন করা থাকবে, তা আগেই ঠিক করা যাবে।

ব্যাপারটা ঠিক কী? মেটা অন্তর্ভুক্ত হোয়াটসঅ্যাপ একের পর এক ফিচার নিয়ে হাজির হয়। কারণ, তাদের একটাই উদ্দেশ্য, অ্যাপসটিকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলা ব্যবহারকারীদের জন্য।

এতদিন পর্যন্ত ব্যবহারকারীরা প্রয়োজন মতো চ্যাট পিন করে রাখতে পারতেন। অর্থাৎ চ্যাট লিস্টের প্রথমেই দেখাত চ্যাটগুলো। প্রয়োজন মিটে গেলে সেটি আনপিন করা যেত। এবার নির্দিষ্ট সময়ের জন্য পিন করা যাবে চ্যাট।

অর্থাৎ মিউটের মতোই চ্যাট পিন করার ক্ষেত্রেও এরপর মিলবে তিনটি অপশন, ২৪ ঘণ্টা, সাতদিন ও ৩০ দিন। যেকোনো একটি বেছে নিতে হবে ব্যবহারকারীকে। সেই মতো নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে নিজে থেকে চ্যাটটি আনপিন হয়ে যাবে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, বর্তমানে এই ফিচারটি ডেভলপমেন্টের কাজ চলছে। খুব শিগগিরই এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত