আপডেট :

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

        হান্টাভাইরাস পরিস্থিতি এখন স্থিতিশীল: ডব্লিউএইচও

        গার্ডেন গ্রোভে রাসায়নিক আতঙ্ক, সরানো হলো ৫০ হাজার মানুষ

        নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ ও আগুন, নিহত ১, আহত ৩৬

        নিউমোনিয়া ও সেপসিসে মারা গেলেন নাসকার চ্যাম্পিয়ন কাইল বুশ

        ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, বললেন ট্রাম্প

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

যুক্তরাষ্ট্রের উড়ন্ত গাড়ি ওড়ার অনুমতি পেল

যুক্তরাষ্ট্রের উড়ন্ত গাড়ি ওড়ার অনুমতি পেল

যুক্তরাষ্ট্রের আলেফ অ্যারোনটিকসের উড়ন্ত গাড়িটি এবার ওড়ার অপেক্ষায় আছে। সম্প্রতি গাড়িটি ওড়ার জন্য মার্কিন সরকারের কাছ থেকে আইনি অনুমোদন পেয়েছে।

যুক্তরাষ্ট্রের অ্যাভিয়েশন বিভাগের আইনি প্রতিষ্ঠান অ্যারো ল সেন্টারের বরাত দিয়ে গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, তাদের উড়ন্ত গাড়ি ওড়ার জন্য ইউএস ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কাছ থেকে বিশেষ সনদ পেয়েছে। যুক্তরাষ্ট্রে এটিই প্রথম কোনো উড়ন্ত গাড়ি, যেটি ওড়ার আইনি অনুমোদন পেল।

আলেফ অ্যারোনটিকস এক বিবৃতিতে বলেছে, গাড়িটির বৈদ্যুতিক উড্ডয়ন ও অবতরণের কৌশল নিয়ে এফএএ সক্রিয়ভাবে কাজ করছে। এফএএর কাছ থেকে পাওয়া বিশেষ সনদে উড়ন্ত গাড়ির ওড়ার স্থান ও উদ্দেশ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার সান মাতেওর এই উড়ন্ত গাড়ি শতভাগ বৈদ্যুতিক। গাড়িটি এক বা দুজন যাত্রী বহন করতে পারবে। সড়কপথে যানজট ও যেকোনো দুর্ঘটনার কারণে চলাচল থেমে গেলেও গাড়িটি উড়তে পারবে। তাই এটির দাম রাখা হয়েছে প্রায় তিন লাখ মার্কিন ডলার।

গত জানুয়ারিতে প্রতিষ্ঠানটি বলেছে, ব্যক্তি ও করপোরেট পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে ইতিমধ্যে তারা ৪৪০টির বেশি গাড়ির আগাম অর্ডার পেয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ২০২৫ সালের শেষ নাগাদ গ্রাহকদের কাছে এই উড়ন্ত গাড়ি তারা সরবরাহ করা শুরু করতে পারবে।

আলেফ অ্যারোনটিকসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিম দুখোভনি চলতি বছরের শুরুর দিকে এক বিবৃতিতে জানিয়েছেন, ইতিহাসের প্রথম উড়ন্ত গাড়ি সরবরাহ করার লক্ষ্য রয়েছে আলেফের। এত দ্রুত আগাম অর্ডার পাওয়ায় গাড়িটির বাজারের সম্ভাবনাও দেখা দিয়েছে। তাঁরা গ্রাহকদের সন্তুষ্ট করার চেষ্টা করছেন।

আলেফ অ্যারোনটিকসের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এই উড়ন্ত গাড়ি নিয়মিতভাবে ‘শহর বা গ্রামীণ রাস্তায়’ চালানোর উপযোগী করে তৈরি করা হচ্ছে। এটি নিয়মিত পার্কিংয়ের জায়গায় ও গ্যারেজের ভেতর পার্ক করা যাবে। এটি কম গতির গাড়ি। রাস্তায় এটি ঘণ্টায় ২৫ মাইলের বেশি গতিতে চলাচল করতে পারবে না।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত