আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

‘জাদুর চাদর’ আবিষ্কারের দাবি চীনের

‘জাদুর চাদর’ আবিষ্কারের দাবি চীনের

চীনা তরুণ গবেষকদের আবিষ্কৃত এই অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ‘ইনভিসডিফেন্স''

চীনের একদল স্নাতক শিক্ষার্থী এমন এক ধরনের কোট বা চাদর আবিষ্কার করেছেন যা মানুষকে লুকিয়ে ফেলতে সক্ষম। কোনো ক্যামেরা দিয়েই এ ধরনের কাপড় পরিহিত কোনো ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব নয়। এই চাদর দেখতে খুবই সাধারণ এবং দামেও সস্তা। হংকং থেকে প্রকাশিত চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা তরুণ গবেষকদের আবিষ্কৃত এই অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ‘ইনভিসডিফেন্স’। গবেষকেরা বলছেন- এই চাদরটি খালি চোখে দেখা গেলেও কোনো ক্যামেরা দিয়ে এটিকে শনাক্ত করা সম্ভব নয়। গত বছরের ২৭ নভেম্বর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত চায়না পোস্টগ্র্যাজুয়েট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস কমপিটিশনে এই আবিষ্কার প্রথম পুরস্কার জিতে নেয়।

তরুণ গবেষকদের এই প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন উহান ইউনিভার্সিটির স্কুল অব কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ওয়াং ঝেং। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাডেমিক আলোচনার আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ২০২৩ সালের সম্মেলনে এই আবিষ্কারের নিবন্ধ গৃহীত হয়েছে।

এই আবিষ্কারের বিষয়ে ওয়াং ঝেং বলেন, ‘আজকাল অনেক নজরদারি যন্ত্র মানবদেহ শনাক্ত করতে পারে। রাস্তায় থাকা ক্যামেরাগুলোতে পথচারী শনাক্তকরণ ব্যবস্থা আছে রয়েছে। বিভিন্ন স্মার্ট গাড়ি পথচারী, রাস্তা এমনকি এর সামনে আসা বাধাগুলো শনাক্ত করতে পারে। আমাদের ইনভিসডিফেন্স ব্যবহারে হয়তো ব্যক্তি ক্যামেরায় ধরা পড়বে কিন্তু সেটি যে একজন মানুষ সে বিষয়ে কোনো তথ্য দেবে না।

সাধারণত, দিনের বেলায় ক্যামেরা প্রায়ই চলাফেরা, শারীরিক কাঠামোর সাহায্যে মানবদেহ শনাক্ত করে। কিন্তু ইনভিসডিফেন্স যে এমন এক ধরনের ক্যামোফ্ল্যাজ প্যাটার্ন আছে যা ক্যামেরার দৃষ্টির অ্যালগরিদমে হস্তক্ষেপ করে এটিকে অন্ধ করে দেয়। যে কারণে এটি পরিহিত কাউকে সেই ক্যামের শনাক্ত করতে পারে না।

আবার রাতের বেলায় ক্যামেরা ইনফ্রারেড থার্মাল ইমেজিং বা মানুষের দেহের তাপমাত্রা শনাক্ত করার মাধ্যমে মানবদেহ শনাক্ত করে। কিন্তু ইনভিসডিফেন্সের ভেতরের পৃষ্ঠে অবস্থিত অনিয়মিত আকারের তাপমাত্রা-নিয়ন্ত্রক মডিউলগুলো এক ধরনের অস্বাভাবিক তাপমাত্রার প্যাটার্ন তৈরি করে যা ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করে।

গবেষকেরা বলছেন, ইনভিসডিফেন্সের আরেকটি সুবিধা হলো এর কম খরচ। ওয়াং ঝেং বলেন, ইনভিসডিফেন্সের একটি সম্পূর্ণ সেটের মূল্য মাত্র ৫০০ ইউয়ান বা ৭০ ডলারে কম। তবে অন্য অনেকেই এই আবিষ্কারের নেতিবাচক দিকও দেখছেন। কেউ কেউ বলছেন, এর ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত