আপডেট :

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

        ক্যালিফোর্নিয়ায় ৭ বিলিয়ন ডলারের জালিয়াতির দাবি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের, মিনেসোটাকেও ছাড়িয়ে গেছে পরিমাণ

নিজেদের ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা

নিজেদের  ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা

নিজেদের  ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান টেক জায়ান্ট কোম্পানি অ্যাপল এবার ওপেন এআইয়ের প্রযুক্তি চ্যাট-জিপিটি সংযোজনের ঘোষণা দিয়েছে। গত সোমবার অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার শোতে এ ঘোষণা দেয়।


গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ভয়েস কমান্ড সিস্টেম সিরির সঙ্গে অন্য অপারেটিং সিস্টেমগুলোকে ওপেনএআই-এর চ্যাট জিপিটির সাহায্যে আরো শক্তিশালী করে তুুলতে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিযোগিতায় টিকে থাকতে এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচারগুলো আইফোন ও ম্যাকবুক ল্যাপটপ ও ডেক্সটপেও পাওয়া যাবে। টেক্সট ও কনটেন্ট জেনারেশনসহ অন্যান্য টুল বুস্ট করতেও ব্যবহার করা যেতে পারে চ্যাট জিপিটি।


আসুন জেনে নেওয়া যাক সম্মেলনে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য সেবাগুলো নিয়ে—

আইওএস ১৮: অ্যাপল জানিয়েছে, অপারেটিং সিস্টেমটিতে আইফোনের হোমস্ক্রিন নিজের মতো করে সাজানোর সুযোগ পাবেন ব্যবহারকারী। সহজে কন্ট্রোল সেন্টার ব্যবহারের পাশাপাশি অ্যাপ লক করে রাখার সুযোগও পাওয়া যাবে। ফলে অন্য কেউ পরিচয় যাচাই না করে আইফোনের কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন না। ই-মেইল অ্যাপে ফিল্টার-সুবিধাসহ স্যাটেলাইটের মাধ্যমে আইমেসেজ ও এসএমএস পাঠানো যাবে অপারেটিং সিস্টেমটিতে।

আইপ্যাড ওএস ১৮: ‘আইপ্যাড ওএস ১৮’ নামের অপারেটিং সিস্টেমটিতে আইপ্যাডের পর্দায় একটি ফ্লোটিং ট্যাববার ও অটোমেটিক সাইডবার দেখা যাবে। শেয়ার প্লে সেশন নিয়ন্ত্রণের পাশাপাশি আইপ্যাডে ক্যালকুলেটর অ্যাপ, ইউনিট কনভারশন ও অ্যাপল পেনসিলের মাধ্যমে ম্যাথ নোট-সুবিধা ব্যবহার করা যাবে অপারেটিং সিস্টেমটিতে।

এয়ারপডস হালনাগাদ: এয়ারপডসের হালনাগাদ সংস্করণ ‘এয়ারপডস প্রো’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। ব্যবহারকারীদের নড়াচড়া শনাক্ত করতে সক্ষম এয়ারপডসটি ব্যবহারের সময় মাথা নাড়িয়েই ফোনকল গ্রহণ বা কেটে দেওয়া যাবে। ব্যবহারকারীর কণ্ঠস্বর ও পটভূমির শব্দ আলাদা করতে সক্ষম এয়ারপডসটি ব্যবহার করে ভিড়ের মধ্যেও স্বচ্ছন্দে কথা বলা যাবে।

নতুন টিভিওএস: অ্যাপল টিভি সেট টপ বক্সের জন্য ‘টিভিওএস ১৮’ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন অপারেটিং সিস্টেমটির মাধ্যমে ২১ বাই ৯ আলট্রাওয়াইড প্রজেক্টরের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান দেখা যাবে। স্বয়ংক্রিয়ভাবে সাবটাইটেল প্রদর্শনের পাশাপাশি শব্দের মান আগের তুলনায় ভালোভাবে নিয়ন্ত্রণের সুযোগও মিলবে অপারেটিং সিস্টেমটিতে।

ওয়াচ ওএস ১১: অ্যাপল ওয়াচের জন্য ‘ওয়াচ ওএস’ ১১-এর ঘোষণা দিয়েছে অ্যাপল। স্মার্ট ঘড়ির জন্য তৈরি অপারেটিং সিস্টেমটিতে নতুন করে যুক্ত হয়েছে ট্রেনিং মোড। মোডটি দৈনন্দিন ব্যায়াম বা বিভিন্ন শারীরিক পরিশ্রমের ফলে ব্যবহারকারীদের শরীরে কী কী প্রভাব ফেলছে তা জানাতে পারে।

ম্যাকওএস সেকোইয়া: সম্মেলনে ম্যাকওএস সেকোইয়ার ডেভেলপার বেটা সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল জানিয়েছে, আগামী মাসে ম্যাকওএস সেকোইয়ার পাবলিক বেটা সংস্করণ উন্মোচন করা হবে। আর এ বছরের মধ্যেই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হবে।

পাসওয়ার্ডস অ্যাপ: পাসওয়ার্ড তৈরি, ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য পাসওয়ার্ডস অ্যাপের ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোন, আইপ্যাড, ভিশন প্রো, ম্যাক ও উইন্ডোজে এই অ্যাপ ব্যবহার করা যাবে। এতে ভেরিফিকেশন কোড, অ্যাপ পাসওয়ার্ড,

ওয়াই-ফাই পাসওয়ার্ড, শেয়ারস পাসওয়ার্ড, পাসকি প্রভৃতি সংরক্ষণ করা যাবে।

অ্যাপল ইন্টেলিজেন্স: অবশেষে অ্যাপলে মিলল বহুল প্রতীক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি। এআই-ভিত্তিক অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা আইওএস, আইপ্যাডওএস, ম্যাকওএসে অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার করা যাবে।

সিরিতে এআই: অ্যাপলের ভার্চুয়াল সহকারী ‘সিরি’তে চ্যাটজিপিটিসহ অ্যাপল ইন্টেলিজেন্স-সুবিধা ব্যবহার করা যাবে। এর ফলে টেক্সটের মাধ্যমে সিরি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তাত্ক্ষণিক বিবৃতিও পরিবর্তন করা যাবে। বিভিন্ন অ্যাপেও সিরি ব্যবহার করা যাবে, যেমন অ্যাপল নিউজ থেকে কোনো নিবন্ধ কপি করে কোনো গ্রুপ মেসেজে সেটি  সিরির মাধ্যমে পাঠানো যাবে।

এআই জেনইমোজি: জেনইমোজি নামে নতুন একধরনের ইমোজি তৈরির সুবিধা চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল। অ্যাপলের এআই ব্যবহার করে সহজে নিজের ইমোজি তৈরি করা যাবে। এমনকি কি-বোর্ডে বর্ণনা লিখেও জেনইমোজি তৈরি করা যাবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত