আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

‘বেবি গ্রক’: শিশু-বান্ধব কনটেন্ট নিয়ে মাস্কের xAI-এর নতুন বিপ্লব

‘বেবি গ্রক’: শিশু-বান্ধব কনটেন্ট নিয়ে মাস্কের xAI-এর নতুন বিপ্লব

বিশ্বখ্যাত উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমী ইলন মাস্ক এবার শিশুদের জন্য একটি বিশেষ অ্যাপ আনার ঘোষণা দিয়েছেন। ‘বেবি গ্রক’ নামে এই অ্যাপটি তৈরি করছে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাপ্রতিষ্ঠান এক্সএআই (xAI)। ছোটদের মানসিক বিকাশ ও নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতার কথা মাথায় রেখেই তৈরি হবে অ্যাপটি, যেখানে থাকবে শিশুবান্ধব কনটেন্ট।

গত রোববার নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে এই নতুন উদ্যোগের কথা জানান মাস্ক। তিনি লেখেন, 'শিশুদের জন্য বিশেষ অ্যাপ আনছি, নাম হবে বেবি গ্রক।'

গত বছরই ইলন মাস্ক প্রকাশ্যে বলেছিলেন, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশুদের ডোপামিন লেভেলে বিরূপ প্রভাব পড়ে। তিনি অভিভাবকদের সতর্ক করে বলেন, শিশুদের যেন সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করতে না দেয়া হয়। এবার সেই চিন্তারই বাস্তব রূপ হিসেবে সামনে আসছে ‘বেবি গ্রক’ অ্যাপটি।

মাস্কের মালিকানাধীন এক্সএআই সংস্থা ইতোমধ্যে ‘গ্রক’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম পরিচালনা করে, যা সামাজিক মাধ্যম এক্স-এ সংযুক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, এই একই প্রযুক্তির ওপর ভিত্তি করেই শিশুদের জন্য আলাদা একটি সংস্করণ তৈরি করা হচ্ছে। নামের মধ্যে থাকা 'বেবি' অংশটি এসেছে আমেরিকান কমিকস চরিত্র ‘বেবি গ্রুট’ থেকে অনুপ্রাণিত হয়ে।

কিন্তু ‘বেবি গ্রক’-এ কী ধরনের ফিচার থাকবে, কিংবা এটি কবে নাগাদ উন্মুক্ত করা হবে—এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি মাস্ক। শুধু জানান, অ্যাপটি হবে একান্তভাবে শিশুদের কথা মাথায় রেখে ডিজাইন করা একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।

এই ঘোষণা সামনে আসার পর প্রযুক্তি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক অভিভাবক মাস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি শিশুদের সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সহায়ক হবে। কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশ করেছেন, এই অ্যাপ আদৌ কতটা কার্যকর হবে বা শিশুদের সঠিকভাবে নিরাপদ রাখবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত