আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

প্রথমবারের মতো আমেরিকায় অর্থহীন: ১২ শহরে রক কনসার্টের প্রস্তুতি

প্রথমবারের মতো আমেরিকায় অর্থহীন: ১২ শহরে রক কনসার্টের প্রস্তুতি

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন‘। প্রথমবারের মতো ব্যান্ডটি এবার পারফর্ম করবে আমেরিকার ১২টি শহরে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটো। 

তিনি বলেন, নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ মোট ১২টি শহরে কনসার্ট করবেন তারা।

টিটো জানান, ‘অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা হচ্ছিল। কিন্তু সুমন ভাইয়ের শারীরিক অবস্থার কারণে সেটি সম্ভব হয়নি। এখন তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ, তাই আমরা আবার মঞ্চে ফিরেছি। এইবারের সফর চূড়ান্ত।

তিনি আরও জানান, ‘প্রবাসী ভক্তদের কাছে অর্থহীন বরাবরই প্রিয়। তারা অনেক ব্যান্ডের শো দেখেছেন, কিন্তু অর্থহীনের লাইভ পারফরম্যান্স কখনও পাননি। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে।’

জানা যায়, এই কনসার্ট ট্যুরের আয়োজক হিসেবে থাকছে মিউজিক বাংলা ও ভেরিটাস ইভেন্টস।

সফরের সময়সূচি ও ভেন্যুর বিস্তারিত তথ্য শিগগিরই অর্থহীনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
ব্যান্ডটির ফ্রন্টম্যান সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি ভক্তদের কাছে ‘বেজবাবা সুমন’ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। ২০১২ সালে তার মেরুদণ্ডে প্রথম ক্যানসার ধরা পড়ে, যা পরে ছড়িয়ে পড়ে মস্তিষ্ক, গলা, কিডনি ও পাকস্থলী পর্যন্ত। পাকস্থলীর সংক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে অস্ত্রোপচারে সেটি পুরোপুরি কেটে ফেলতে হয়। এই পর্যন্ত তার শরীরে হয়েছে ২০টিরও বেশি অস্ত্রোপচার।

তবুও সংগীত থেকে বিরত থাকেননি তিনি। এখন অনেকটাই সুস্থ বোধ করায় আবার গানে ও কনসার্টে সক্রিয় হয়েছেন।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত