আপডেট :

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

রাশিয়ায় একদিন পর আবার ১০ হাজারের বেশি আক্রান্ত

রাশিয়ায় একদিন পর আবার ১০ হাজারের বেশি আক্রান্ত

রাশিয়ায় আবার করোনাভাইরাসের সংক্রমণ আগের দিনের চেয়ে বাড়লো। টানা ১১ দিন পর বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছিল। আবারো তা আগের অবস্থায় ফিরলো শুক্রবার।

রাশিয়ায় শুক্রবার নতুন করে ১০ হাজার ৫৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, গতকাল যা ছিল ১২ দিনে সর্বনিম্ন ৯ হাজার ৯৭৪ জন। সরকারি হিসাব অনুযায়ী দেশে করোনায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬২ হাজার ৮৪৩ জন।

আর ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু একশ ছাড়িয়েছে। ১০৩ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে ২ হাজার ৩০৫ জন।

ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও এই সপ্তাহে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দ্য ক্রেমলিন। দেশটিতে নতুন করে আক্রান্ত বেড়েছে মস্কোতে। তাই লকডাউন অন্য শহরে শিথিল হলেও মেয়র সার্জেই সোবিয়ানিন তা রাজধানীতে ৩১ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।

এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের করোনা পজিটিভ হয়। হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত