আপডেট :

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

        সান বার্নার্ডিনো কাউন্টিতে গ্র্যান্ড ফায়ার, বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ

        জ্বালানি পুরোপুরি শেষ, ভয়াবহ বিদ্যুৎ সংকটে কিউবা

        নিউইয়র্কে গোপন চীনা ‘পুলিশ স্টেশন’ পরিচালনার দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

        বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা জামানত বাতিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওসি ফেয়ারে ৪০০ কর্মী নিয়োগ, ঘণ্টায় মজুরি ১৭ ডলার থেকে

        অনলি ফ্যানসের ভিডিও ধারণের সময় মৃত্যু, ক্যালিফোর্নিয়ার নারী অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার

        ক্যালিফোর্নিয়ায় শিশু যৌন নির্যাতনবিষয়ক অভিযানে মনোবিজ্ঞানী ও চিকিৎসকসহ ৪২ জন গ্রেপ্তার

        ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ নির্মাণে খরচ হতে পারে ১.২ ট্রিলিয়ন ডলার

        হান্টাভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজ থেকে শেষ যাত্রীরাও নামলেন, আরও তিনজনের শরীরে ভাইরাস শনাক্ত

        এফডিএ প্রধানের পদ ছাড়লেন মার্টি মাকারি, ঘোষণা ট্রাম্পের

        চীনা প্রচারণা চালানোর অভিযোগে দোষ স্বীকারে রাজি ক্যালিফোর্নিয়ার মেয়র

        ক্যালিফোর্নিয়ায় শিশু নির্যাতনবিষয়ক অনলাইন চক্রের বিরুদ্ধে বড় অভিযান, গ্রেপ্তার ৪২

        গ্রিনল্যান্ডে নতুন সামরিক ঘাঁটি স্থাপনে যুক্তরাষ্ট্রের গোপন আলোচনা

        জনপ্রিয় শিক্ষা প্ল্যাটফর্ম Canvas হ্যাক: শিক্ষার্থীদের তথ্য প্রকাশ না করতে হ্যাকারদের সঙ্গে সমঝোতা

        শিশুদের তথ্য চুরির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে টেক্সাসের মামলা

        হান্টাভাইরাস আশঙ্কায় নেব্রাস্কায় নজরদারিতে ১৮ মার্কিন যাত্রী

        ক্যালিফোর্নিয়ায় ৩৫০টির বেশি ভূমিকম্প, কমছে কম্পন

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম, বেড়েছে দাবানলের ঝুঁকি

সিলেট শহরে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণের উদ্বোধন

সিলেট শহরে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন নির্মাণের উদ্বোধন

সিলেটে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্টের অর্থায়নে ও সিসিকের উদ্যোগে সিলেটে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন নির্মাণের উদ্বোধন করেছেন সিসিক মেয়র আরিফ। প্রায় ৫৫ কোটি টাকা ব্যায়ে প্রাথমিকভাবে নগরীতে ৭ কি.মি ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন নির্মাণ করা হবে।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সিসিকের উদ্যোগে আম্বরখানায় আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, ভূ-গর্ভস্থ বৈদ্যুতিক লাইন নির্মান আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো। নাগরিক ভোগান্তি কমাতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যায়ে নগরীর ৭ কি.মি রাস্তায় আন্ডার গ্রাউণ্ড বৈদ্যুতিক নির্মাণ করা হবে।

তিনি জানান, সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাইস্থ বিদ্যুৎ সাব স্টেশন কেন্দ্র থেকে শুরু হয়ে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের লাইন আম্বরখানা হয়ে যাবে চৌহাট্টায়। সেখান থেকে একটি লাইন যাবে নগরীর জিন্দাবাজার হয়ে সিটি কর্পোরেশনের দিক দিয়ে সিলেট সার্কিট হাউজ পর্যন্ত। আরেকটি লাইন চৌহাট্টা থেকে রিকাবীবাজার হয়ে ওসমানী হাসপাতাল পর্যন্ত নির্মাণের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।

তিনি জানান, আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইন নির্মাণের ফলে দূর্ঘটনা থেকে রক্ষা পাবে সিলেটবাসী। তারের জঞ্জাল কমিয়ে নগরীকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে পুরো নগরীকে আন্ডার গ্রাউন্ড বৈদ্যুতিক লাইনের আওতায় আনা হবে।

এসময় সিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত